উদ্দীপকে উল্লেখিত কোন সনদটি পণ্য রপ্তানিতে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? প্রাপ্ত সনদের নাম উল্লেখ পূর্বক তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা আই এস ও সনদটি পণ্য রপ্তানিতে অধিক ভূমিকা রাখে। ISO-এর পূর্ণরূপ হল international organisation for standardization, যার অর্থ আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা। যা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে মান সনদ প্রদান করে থাকে। উদ্দীপকে তাজ ফুড লিমিটেড প্রাথমিক পর্যায়ে দেশীয় মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই থেকে মান সনদ সংগ্রহ করে। পরবর্তীতে তাদের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পায় এবং পণ্যমানের কারণে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক লাভ করে। শিক্ষিত প্রতিষ্ঠান থেকে অনুমোদন গ্রহণ করে যা ISO নামে পরিচিত। উক্ত সংস্থা থেকে অনুমোদন দেওয়ার কারণে আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের সহজেই মান সংক্রান্ত তথ্য দিয়ে আকৃষ্ট করা হয় এবং বিক্রয় সহজ হয়। দেশীয় বাজারে পণ্য বিক্রয় করতে হলে BST I থেকে অনুমোদন প্রাপ্ত হতে হয়। আন্তর্জাতিক বাজারে পন্য বিক্রয় করতে হলে ISO থেকে অনুমোদন প্রাপ্ত হতে হয়।পন্য বিক্রির ক্ষেত্রে ক্রেতার আস্থা গুরুত্বপূর্ণ।আই এস ও পন্য মান নিয়ে ক্রেতাদের মাঝে তেমন কোন সন্দেহ থাকে না। তাই তারা নির্দ্বিধায় প্রতিষ্ঠানের পন্য ক্রয় করেন। এতে উক্ত প্রতিষ্ঠানে বিক্রয় বৃদ্ধি পায়। তাই বলা যায়, উদ্দীপকে উল্লেখিত আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা ISO সনদটি পণ্য রপ্তানিতে অধিক ভূমিকা রাখে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত কোন সনদটি পণ্য রপ্তানিতে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর