উদ্দীপকে সানলাইন কার্গো ও রিভার কিং এর পার্থক্য কি রয়েছে? তোমার মতামত দাও।
উত্তর: উপযোগ সৃষ্টির দিক থেকে সানলাইন কার্গো ও রিভার কিং এর মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। স্যালাইন কার্গো সার্ভিস স্থানগত উপযোগ সৃষ্টি করে এবং রিভার কিং সেবা গত উপযোগ সৃষ্টি করে। যা অদৃশ্যমান, দেখা যায় না কিন্তু মানুষের অভাব পূরণ করতে সক্ষম তাকে সেবাগত উপযোগ বলে। আর পণ্যকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। সানলাইন এবং রিভার কিং দুই কার্গো সার্ভিস দুই ধরনের সেবা দিয়ে থাকে। যাত্রী পরিবহনের জন্য পাঁচটি রিভার কিং কার্গো রয়েছে। যার মাধ্যমে যাত্রীরা সেবা পেয়ে থাকে। অন্যদিকে, সানলাইন নৌ পরিবহন সংস্থাটি স্থানগত উপযোগ সৃষ্টি করে, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। যে স্থানে পন্য উৎপাদন হয় সেই স্থানে ক্রেতা অবস্থান করবে এমন নয়। আর ক্রেতা বা ভোক্তার উপস্থিত ছাড়া চাহিদা সৃষ্টি করা সম্ভব নয়। এক্ষেত্রে পরিবহনের মাধ্যমে ব্যবসায়ী চাহিদা সম্পন্ন স্থানে পণ্য নিয়ে যে উপযুক্ত সৃষ্টি করে তাই হলো স্থানগত উপযোগ। আবার যাত্রীদের ভ্রমণ বা কাজের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে হয়। এক্ষেত্রে যাত্রীদের পরিবহন সুবিধার প্রদান করে সেবাগত উপযোগ সৃষ্টি করা হয়। এভাবে উপযোগ সৃষ্টির দিক থেকে সানলাইন কার্গো ও রিভার কিং এর পার্থক্য অনেক।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সানলাইন কার্গো ও রিভার কিং এর পার্থক্য কি রয়েছে? তোমার মত…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর