উদ্দীপকে মি. গালিব ভোক্তা জরিপ, ক্রেতা রুচি ও সামর্থ্য বিবেচনা প্রবৃত্তির মাধ্যমে পন্য ডিজাইনের ধারণা উন্নয়নের স্তরের কাজ করেছেন। পন্য ডিজাইনকে আকর্ষণীয় ও ফলপ্রসু করার জন্য সম্ভাব্য বিভিন্ন বিকল্পসমূহ মূল্যায়ন করে একটি নির্দিষ্ট পন্য ডিজাইন অনুসরণের প্রাথমিক সিদ্ধান্তে উপনীত হওয়াকে ধারণা উন্নয়ন বলে। এ পর্যায়ে বাজার গবেষণা তথা ভোক্তার রুচি, পছন্দ ও চাহিদা ইত্যাদি পর্যালোচনা করে। উদ্দীপকে বিটা কোম্পানির উৎপাদিত বিউটি সোপ দেখতে তেমন আকর্ষণীয় না হওয়ায় দিচ্ছি তেমন আশানুরূপ হয়নি। অবস্থায় প্রতিষ্ঠানটি অভিজ্ঞ উৎপাদক ব্যবস্থাপক মিস্টার গলিবকে নিয়োগ দেন। তিনি ভোক্তা জরিপ করেন এবং ক্রেতাদের রুচি ও সামর্থ্য বিষয় জেনে পূর্বের মান ঠিক রেখে শুধুমাত্র বাহ্যিক রং পরিবর্তন করে বাজারে উপস্থাপন করেন। বিটা কোম্পানির এমন কার্যক্রম পন্য ডিজাইনের ধারণা উন্নয়ন স্তরের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে মি. গলিব পন্য ডিজাইনের ধারণা উন্নয়ন স্তরে কাজ করছেন।