তমাল সাহেব উৎপাদন ব্যবস্থাপনার কোন কাজটি যথাযথভাবে অনুসরণ না করায় লোকসানের সম্মুখীন হন? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: তমাল সাহেব উৎপাদন ব্যবস্থাপনার উৎপাদন পরিমাণ যথাযথ অনুসরণ না করায় লোকসানের সম্মুখীন হয়েছেন বলে আমি মনে করি। উৎপাদন ব্যবস্থাপনা হলো চূড়ান্ত পণ্য তৈরীর উদ্দেশ্যে পণ্যের পরিকল্পনা, ডিজাইন, উন্নয়ন এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত কাজের সমষ্টি। উৎপাদনের পরিমাণ পরিকল্পনা, কার্যসমীক্ষা, উৎপাদন নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ এবং উৎপাদন বাজেট তৈরি ইত্যাদি উৎপাদন ব্যবস্থাপনা কার্যাবলীর অন্তর্ভুক্ত।উদ্দীপকে তমাল সাহেব ছাতা উৎপাদন করেন।আর চাহিদা বছরের জুন থেকে আগস্ট মাস অর্থাৎ বর্ষাকালে বেশি। মৌসুমিকে সামনে রেখে তোমার সাহেব মে মাসের ৬০ হাজার পিস ছাতা তৈরি করেন যার জুন মাসের বিক্রি হয়।পরবর্তীতে অধিক লাভের উদ্দেশ্যে জুলাই মাসে আরো ১লক্ষ পিস ছাতা উৎপাদন করেন। কিন্তু আগস্ট মাসের ৫০ হাজার পিস ছাতা বিক্রয় করেন। ঋতু পরিবর্তনের কারণে অবশিষ্ট পণ্য অবিক্রিত থেকে যায়। যদি সে পণ্য উৎপাদনের পূর্বে বিক্রয় পূর্বানূমান করে সঠিক পরিমাণে পণ্য উৎপাদন করত তাহলে তাদের আর চিন্তায় পড়তে হতো না। উৎপাদন ব্যবস্থাপনা হচ্ছে উৎপাদনের সামগ্রিক ব্যবস্থাপনার প্রক্রিয়া। উৎপাদনের পূর্ব থেকে উৎপাদন ব্যবস্থাপনাকে বিভিন্ন কাজের সম্পাদন করতে হয়। এসব কাজের কোন একটি সঠিকভাবে সম্পাদ করতে না পারায় উৎপাদককে ক্ষতির সম্মুখীন হতে হয়। উদ্দীপকের প্রতিষ্ঠানটিও উৎপাদন ব্যবস্থাপনার উৎপাদন পরিমাণ পূর্বানুমান কাজটি যথাযথভাবে অনুসরণ না করায় ক্ষতির সম্মুখীন হন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
তমাল সাহেব উৎপাদন ব্যবস্থাপনার কোন কাজটি যথাযথভাবে অনুসরণ না করায় …
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর