হ্যাঁ! কাস্টমাইজেশনের অনুসরণের কারণেই মি. জন সফল হয়েছেন। পন্য বা সেবা তৈরি করার সময় নিজস্ব গুনাগুন, আকার, মান, মোড়ক ইত্যাদি কে প্রাধান্য না দিয়ে পছন্দকে প্রাধান্য দিয়ে পণ্য বাসে বা সরবরাহ করাকে কাস্টমাইজেশন বলে। ক্রেতার উপযোগী করে পণ্য এবং সেবা উৎপাদন ও সরবরাহ করাকে কাস্টমারাইজেশন বলা হয়।উদ্দীপকে মিস্টার জন ম্যাক্স ব্যান্ডের আধুনিক ঘড়ি প্রস্তুতকারক। তিনি ক্রেতাদের পছন্দ, আয় অরুচি প্রভৃতি বিবেচনা করে স্বল্প সংখ্যক ক্রেতার নিকট থেকে অর্ডার গ্রহণ করেন এবং সে মোতাবেক ঘড়ি তৈরি করে থাকেন। আর উৎপাদিত ঘড়ির মূল্য অনেক বেশি হলেও গ্রাহকেরা তা পেয়ে খুবই সন্তুষ্ট। জন কাস্টমাইজেশনের প্রতি খুবই গুরুত্ব দেন। কেননা কাস্টমাইজেশন এর মূল লক্ষ্যে হচ্ছে ক্রেতার সন্তুষ্টি অর্জন করা। এক্ষেত্রে বাজার প্রবণতা, চিহ্নিত করন ও বিশেষ করে চিহ্নিতকরণ এবং তাদের চাহিদা অনুসারে পণ্য সরবরাহ করা হয়। এর ফলে উৎপাদক একদিকে যেমন ক্রেতা সন্তুষ্টি অর্জন করতে পারে অন্যদিকে নিজের মুনাফা বৃদ্ধি পায়। আর এসব সম্ভব হয়েছে কাস্টমাইজেশন এর কারণে।তাই বলা যায়, মি.জনের সফলতার মূল কারণ হচ্ছে কাস্টমাইজেশন বা ক্রেতা কেন্দ্রিকতা।