মাইক্রো ইলেকট্রনিক্স এর রপ্তানি বৃদ্ধিতে কোন সনদটি ভূমিকা পালন করেছে বলে তুমি মনে করো? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: মাইক্রো ইলেকট্রনিক্স এর রপ্তানি বৃদ্ধিতে ISO সনদটি ভূমিকা পালন করে বলে আমি মনে করি। আন্তর্জাতিক মান সনদ প্রধানকারণ সংস্থাকে আই এস ও বলে।ISO এর পূর্নরুপ হলো International Organization for Standardization, যার অর্থ আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা। পণ্য বা সেবা উৎপাদন ও বাজারজাত করার জন্য প্রত্যেকটি দেশেই নিজস্ব মানদন্ড রয়েছে। এমনই একটি আন্তর্জাতিক মানসম্মত প্রধানকে সংস্থা হল আই এস ও। ১৯৪৭ সালে আইএসও গঠিত হয়। বর্তমান তীব্র প্রতিযোগিতামূলক বিপণন ব্যবস্থায় অতিরিক্ত বাজারের পণ্য বা সেবা প্রবেশের জন্য পণ্যের মান আন্তর্জাতিক মানের হওয়া প্রয়োজন। এছাড়া উৎপাদিত পণ্যটির আন্তর্জাতিক মানসম্মত থাকা প্রয়োজন। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মান সনদ প্রদানকারী আই এস ও থেকে সনদ গ্রহণ করে। উদ্দীপকে"মাইক্রো ইলেকট্রনিক্স "ওভেন, রাইস কুকার ও ইন্ডাকশন চুলা উৎপাদন করে। সম্প্রীতি প্রতিষ্ঠানটি আফ্রিকার বিভিন্ন দেশে পণ্য রপ্তানির পরিকল্পনা গ্রহণ করে। এবং সে লক্ষ্যে একটি আন্তর্জাতিক সংস্থা থেকে সনদ গ্রহণ করে। এতে ব্যবসার সম্প্রসারণের পাশাপাশি রপ্তানির পরিমাণও বৃদ্ধি পায়। ISO থেকে সনদ প্রাপ্ত হলে, ক্রেতারা নির্দ্বিধায় সে প্রতিষ্ঠানের পণ্য ক্রয় করতে চায়। এতে পণ্য নিয়ে তেমন কোনো সন্দেহ থাকে না। ফলে তাদের বিক্রয় বৃদ্ধি পায় এবং মুনাফা লাভ করে।তাই বলা যায়, আই এস ও সনদ রপ্তানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
মাইক্রো ইলেকট্রনিক্স এর রপ্তানি বৃদ্ধিতে কোন সনদটি ভূমিকা পালন করেছ…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর