উদ্দীপকের প্রতিষ্ঠানটি পণ্যের মান উন্নয়নের জন্য যে সকল ব্যয় করেছে তা কোন ধরনের ব্যয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি পণ্যের মান উন্নয়নের জন্য প্রতিরোধমূলক ব্যয় করেছে। উৎপাদনের ক্ষেত্রে পণ্য আগে ত্রুটি রোধের জন্য বা নিম্নমান প্রতিরোধ করার জন্য যে ব্যয় করা হয় তাকে প্রতিরোধমূলক ব্যয় বলা হয়। মূলত পণ্য নিম্নমানের হওয়ার প্রেক্ষিতে এ অবস্থা থেকে উত্তরণের জন্য উৎপাদনকারীর নিম্নমানের পণ্য পুনরায় মূল্যায়ন ও ত্রুটি প্রতিরোধের জন্য করা হয়। উদ্দীপকে "মাইক্রো ইলেকট্রনিক্স" বিভিন্ন ধরনের রাইস কুকার ও ইন্ডাকশন চুলা উৎপাদন করে থাকে। প্রতিষ্ঠানটি পণ্যের মান উন্নয়নের জন্য পুনঃবিন্যাস, পুনঃনকশা করণ এবং কর্মীদের প্রশিক্ষণের জন্য প্রচুর অর্থ ব্যয় করে। উক্ত ব্যয়গুলো প্রতিরোধমূলক ব্যায়ের সাথে সমঞ্জস্য। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি পণ্যের মান উন্নয়নের জন্য প্রতিরোধমূলক ব্যয় করছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি পণ্যের মান উন্নয়নের জন্য যে সকল ব্যয় করেছে…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর