প্রতিষ্ঠানটির লক্ষ্যমাত্রা অর্জনের পেছনে কি ভূমিকা রয়েছে বলে তুমি মনে কর? উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি লক্ষ্যমাত্রা অর্জনের শ্রম বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোন দ্রব্যের সমগ্র উৎপাদন ব্যবস্থাকে বিভিন্ন স্তরে বিভক্ত করে শ্রমিকের যোগ্যতা, দক্ষতা ও সামর্থ্য অনুযায়ী তাদের মধ্যে কাজ বন্টন করে দেওয়াকে শ্রম বিভাগ বলে। এক্ষেত্রে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায় এবং পণ্যের মান উন্নত হয়।জনাব আফিব "হামজা গার্মেন্টস ফ্যাক্টরি" উৎপাদন ব্যবস্থাপক। তিনি তার শ্রমিকদের দিয়ে প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করানোর পাশাপাশি ওভারটাইম করান। তিনি সর্বদা শ্রমিকদের যোগ্যতা অনুযায়ী কাজ বন্টন করে থাকেন। এতে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায় এবং সহজে লক্ষ্যমাত্রা অর্জিত হয়।একই কাজ বারবার করার ফলে শ্রমিকের ওই কাজের প্রতি দক্ষতা বৃদ্ধি পায়। ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে না। এতে প্রতিষ্ঠানের মানসম্মত পণ্য উৎপাদিত হয় এবং প্রতিষ্ঠানটি সাফল্যমন্ডিত হয়। তাই বলা যায়, উদ্দীপকে প্রতিষ্ঠানটি শ্রম বিভাগের মাধ্যমে তাদের লক্ষ্যমাত্র অর্জন করতে সক্ষম হয়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
প্রতিষ্ঠানটির লক্ষ্যমাত্রা অর্জনের পেছনে কি ভূমিকা রয়েছে বলে তুমি …
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর