উদ্দীপকে উল্লেখিত তিন বন্ধুর ব্যবসায় পরিবর্তনের সিদ্ধান্তটি কি যৌক্তিক বলে তুমি মনে কর? সংগঠনের ধরন উল্লেখযোগ্য মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত তিন বন্ধু পরবর্তীতে অংশীদারি সংগঠনের পরিবর্তে যৌথ মূলধনের সংগঠন গড়ে তোলেন। ব্যবসায় ধারণ পরিবর্তনের এমন সিদ্ধান্তটি সম্পূর্ণ যৌক্তিক। দুই বা ততোধিক ব্যক্তির মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় গড়ে তোলে তাকে অংশীদারী ব্যবসায় বলে। অন্যদিকে মুনাফা অর্জনের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি দেশের প্রচলিত কোম্পানি আইন অনুযায়ী যে সংগঠন গড়ে তোলে তাকে যৌথ মূলধনের সংগঠন বলে। উদ্দীপকে তারা তিন বন্ধু মিলে ২ লক্ষ টাকা করে বিনিয়োগ করে "রংধনু" নামে একটি হস্তশিল্প জাত অংশীদারী ব্যবসায় গড়ে তোলেন। সংগঠনটির উৎপাদিত পণ্য সামগ্রী জনপ্রিয়তা লাভ করায় তারা ব্যাপক পরিসরে পণ্য উৎপাদনের সিদ্ধান্ত নেন এবং "রংধনু লিমিটেড" নামের সংগঠন স্থাপনের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পাদন করেন। প্রথমে ব্যবসায়টি অংশীদারি ব্যবসায় ছিল। কিন্তু অংশীদারের ব্যবসায়ের দায় অসীম এবং স্থায়িত্বের অনিশ্চয়তা রয়েছে। তাই তারা তিন বন্ধু তাদের ব্যবসায় ধারণ পরিবর্তন করে আইন সৃষ্ট ও অসীম দায়বদ্ধ কোম্পানি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে।কোম্পানি আইনস্টিটিউট প্রতিষ্ঠান হওয়ায় সহজে এর বিলোপ হয় না। তাই বলা যায়, উদ্দীপকে উল্লেখিত তিন বন্ধুর ব্যবসায় ধারণ পরিবর্তনের সিদ্ধান্ত সম্পূর্ণ যৌক্তিক।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত তিন বন্ধুর ব্যবসায় পরিবর্তনের সিদ্ধান্তটি কি যৌক…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর