জনাব সাগরের সফলতার মূল কারণ উল্লেখপূর্বক তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উৎপাদনের মূলধন উপকরণটি ব্যবহার করায় জনাব সাগর ব্যবসায় সফল হয়েছেন। যে সকল সম্পদ আয় উপার্জনে ব্যবহৃত হয় তাকে মূলধন বলে। মূলধনের কোন মৌলিক রূপ নেই। এর ধরন ও মাধ্যমে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। উদ্দীপকের জনাব সাগর রংপুরে পাঁচ বিঘা জমিতে টিউলিপ ফুলের চাষ শুরু করেন। উক্ত ফুলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় তিনি আরো পাঁচ বিঘা জমিতে টিউলিপ ফুল চাষ করার সিদ্ধান্ত নেন। এজন্য তিনি ব্যাংক হতে পাঁচ লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। বর্তমানে তিনি টিউলিপ ফুল ও ফুলের চারা বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। উৎপাদনের অন্যতম উপকরণ হচ্ছে মূলধন। মূলধনকে বাদ দিয়ে উৎপাদনের কথা চিন্তা করা যায় না। উদ্দীপকের জনাব সাগর ও তাই উৎপাদনের বৃদ্ধি কল্পে ব্যাংক হতে পাঁচ লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। উক্ত ঋণকৃত টাকা দিয়ে তিনি তার ব্যবসা থেকে আরও বৃদ্ধি করেন এবং ব্যবসায় সফল হন। তাই বলা যায়, উৎপাদনের মূলধন উপকরণ ব্যবহারের মাধ্যমে জনাব সাগর ব্যবসায় সফল হন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জনাব সাগরের সফলতার মূল কারণ উল্লেখপূর্বক তোমার মতামত বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর