"সংস্কৃতি টেলার্স" এর উন্নতির কারণ উল্লেখপূর্বক তোমার মতামত ব্যক্ত কর।
উত্তর: "সংস্কৃতি টেইলার্স" এর উন্নতির প্রধান কারণ হচ্ছে কাস্টমাইজেশন। ক্রেতার উপযোগী করে পণ্য এবং সেবা উৎপাদন ও সরবরাহ করাকে কাস্টমাইজেশন বা ক্রেতা কেন্দ্রিকতা বলে। এক্ষেত্রে পন্য বা সেবার উৎপাদক তাদের নিজস্ব মান, আকার, সংখ্যা ও মোড়কিকরণ ইত্যাদি কে প্রাধান্য না দিয়ে ক্রেতার স্বতন্ত্র চাহিদাকে প্রাধান্য দেয়। উদ্দীপকে প্রতিষ্ঠানটি বগুড়ার একটি স্বনামধন্য পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এটিকে তাদের পছন্দ ও অর্ডার অনুযায়ী পোশাক প্রস্তুত করে থাকে। এতে গ্রাহকরা খুবই সন্তুষ্ট। এতে প্রতিষ্ঠানটির খুব দ্রুত উন্নতি হচ্ছে, আর এটি সম্ভব হচ্ছে ক্রেতা সন্তুষ্টি অর্জনের মাধ্যমে। সম্প্রীতি প্রতিষ্ঠানটি রাজশাহীতে একটি শাখা খোলার পরিকল্পনা করছেন। প্রতিষ্ঠানটি কাস্টমাইজেশন এর উপর গুরুত্ব দিচ্ছে। কেননা কাস্টমাইজেশনের মূল লক্ষ্য হচ্ছে ক্রেতা সন্তুষ্ট অর্জন করা। সন্তুষ্টি অর্জন করতে পারলে প্রতিষ্ঠানের পণ্য বিক্রয় বেড়ে যাবে। পণ্য বিক্রয় বেড়ে গেলে প্রতিষ্ঠানটির অনেক মুনাফা হবে এবং তারা লাভবান হবেন। তাই আমি মনে করি, কাস্টমাইজেশন বা ক্রেতা কেন্দ্রিকতার যথাযথ অনুসরণের কারণে উদ্দীপকের প্রতিষ্ঠানটি উন্নতি করেছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
"সংস্কৃতি টেলার্স" এর উন্নতির কারণ উল্লেখপূর্বক তোমার মতামত ব্যক্ত কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর