উদ্দীপকে চিকিৎসক উৎপাদন ব্যবস্থাপনার ক্রমবিকাশের আধুনিক যুগে অবস্থান করছেন। পন্যকে অত্যাধিক কার্যকর ও মানসম্মত গড়ে তোলার জন্য উৎপাদন ব্যবস্থায় কম্পিউটার পদ্ধতি ও ইন্টারনেট ব্যবহার করে উৎপাদন কার্যক্রম পরিচালনার সময় কালকে আধুনিক যুগ বলা হয়। বর্তমানে উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন আধুনিক প্রযুক্তি হলো: waiting line model, critical path method, schedule making প্রভৃতি। উদ্দীপকের জনাব X রাজশাহীর একজন দাঁতের চিকিৎসক।তিনি আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করে দাঁতের চিকিৎসা সেবা প্রদান করে থাকেন।ডাক্তার যে চিকিৎসা সেবাটি ব্যবহার করে থাকেন তা আধুনিক যুগের চিকিৎসা সেবার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকের চিকিৎসক উৎপাদন ব্যবস্থাপনায় ক্রমবিবর্তনের আধুনিক যুগে উপস্থাপন করছেন।