উদ্দীপকে উল্লেখিত চিকিৎসক, সেবার কোন বৈশিষ্ট্যের কারণে তাদের আস্থা অর্জন করতে পারছে না বলে তুমি মনে কর? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত চিকিৎসক সেবার অবিচ্ছন্নতা বৈশিষ্ট্যের কারণে ক্রেতাদের আস্থা অর্জন করতে পারছে না। সেবা প্রদানকারী ব্যক্তি বা বস্তু থেকে সেবাকে পৃথক করা যায় না। সেবা উৎপাদিত হওয়ার সাথে সাথে ভোগ ও ব্যবহার করতে হয়। সেবা প্রদানকারী ব্যক্তি বা যন্ত্রপাতি থেকে পৃথক করা যায় না। উদ্দীপকে জনাব X রাজশাহীর একজন দাঁতের চিকিৎসক। তিনি অনেক সময় ঢাকায় অবস্থানরত বিদেশী ডাক্তার দিয়েছে চিকিৎসা সেবা প্রদান করেন। কিন্তু এরপরও কাঙ্খিত সেবা পাওয়ার ব্যাপারে তাদের রোগীদের মনে সংশয় থাকে। এজন্য কর্তৃপক্ষ বিভিন্ন তথ্য উপস্থাপন করে সকলের আস্থা অর্জনের চেষ্টা করছে। উদ্দীপকে দেখা যাচ্ছে, ঢাকায় অবস্থানরত ডাক্তার নিয়ে এসে রাজশাহীতে চিকিৎসা সেবা দিচ্ছে। কিন্তু সেবার অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে সেবা প্রদানকারী ব্যক্তি থেকে সেবাকে পৃথক করা যায় না। এতে সব সময় যথাসময়ে সেবা পাওয়া যায় না,যা উদ্দীপকের রোগীদের মনে সংশয় সৃষ্টি করছে। তাই বলা যায়, উল্লেখিত চিকিৎসক সেবার অবিচ্ছন্নতা বৈশিষ্ট্যের কারণে ক্রেতাদের আস্থা অর্জন করতে পারছে না।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত চিকিৎসক, সেবার কোন বৈশিষ্ট্যের কারণে তাদের আস্থা …
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর