জনাব "A" এর দ্বিতীয় পর্যায়ে গৃহীত সিদ্ধান্তটি পণ্য ডিজাইনের পর্যায়ে উল্লেখপূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: জনাব "A" দ্বিতীয় পর্যায়ে গৃহীত সিদ্ধান্ত উৎপাদন ডিজাইনের পরীক্ষামূলক উৎপাদন পর্যায়ে রয়েছে। নতুন ডিজাইনকৃত পণ্যটির উৎপাদনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য নমুনা হিসেবে সীমিত পরিমানে পণ্য উৎপাদন করাকে পরীক্ষামূলক উৎপাদন বলে। এরূপ উপাদানের মাধ্যমে ডিজাইনকৃত পণ্যটি কতটুকু সফল হবে তার নিশ্চিত হওয়া সম্ভব হয়। উদ্দীপকে জনাব "A" একটি প্রতিষ্ঠিত কোম্পানির উৎপাদন ব্যবস্থাপক। তিনি নতুন একটি পন্য ডিজাইনের কাজ করছেন। কিন্তু তার ধারণা পণ্যটি ডিজাইনে খরচ বেশি হবে। তাই তিনি প্রতিযোগিতার কথা চিন্তা করে বেশি পরিমাণে পণ্য উৎপাদন না করে স্বল্প পরিমাণে উৎপাদনের চিন্তা ভাবছেন। উদ্দীপকে প্রতিষ্ঠানটি বর্তমানে পণ্য ডিজাইনের পরীক্ষামূলক স্তরে রয়েছে। এ প্রক্রিয়ার মাধ্যমে মূলত নতুন ডিজাইন কৃত পণ্য বা সেবাটি চূড়ান্ত উৎপাদন করা সম্ভব কিনা তার নির্ধারণ করা হয়। এক্ষেত্রে পরীক্ষামূলক উৎপাদনের ফলাফল অনুকূল হলে ডিজাইনটি গৃহীত হয়। এমন ডিজাইনের মাধ্যমে প্রতিষ্ঠান সম্ভাব্য আর্থিক ক্ষতি ও ঝুঁকির হাত থেকে রক্ষা পায়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
জনাব "A" এর দ্বিতীয় পর্যায়ে গৃহীত সিদ্ধান্তটি পণ্য ডিজাইনের পর্যা…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর