উদ্দীপকে মনীষার সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জনাব মনীষার সিদ্ধান্তটির সম্পূর্ণ যৌক্তিক। তার এই সিদ্ধান্তে দেশের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জনগণের পণ্যের চাহিদা পূরণ হবে। প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে বিক্রয়ের উদ্দেশ্যে দ্রব্য ও সেবা তৈরি করাকে উৎপাদন বলে।উৎপাদনের মাধ্যমে প্রকৃতির প্রদত্ত জিনিসের আকার আকৃতি পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করা হয়। যেমন: তুলা থেকে সুতা তৈরি করা এবং সুতা থেকে কাপড় তৈরি করা এবং কাপড় থেকে বিভিন্ন ধরনের জামা কাপড় তৈরি করা। প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে বিক্রয় এর উদ্দেশ্যে দ্রব্য ও সেবা তৈরি করা কে উৎপাদন বলে। উৎপাদনের মাধ্যমে প্রকৃতি প্রদত্ত দ্রব্যের আকার আকৃতি পরিবর্তন করে নতুন উপযোগ সৃষ্টি করা হয়।উদ্দীপকে মনীষা একজন গৃহিণী। তিনি স্থানীয় বাজারে তার তৈরিকৃত সোয়েটার বিক্রয় করেন। আর তৈরিকৃত সোয়েটার মানসম্মত হওয়ায় এর চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পায়।এই বর্ধিত চাহিদা পূরণের জন্য তিনি কয়েকজন কর্মী নিয়োগ দেন এবং শহরের বিভিন্ন পোশাকের দোকানে সোয়েটার সরবরাহের সিদ্ধান্ত গ্রহণ করেন। উৎপাদন কর্মকাণ্ড সম্প্রসারণ এর ফলে ব্যবসায় বাণিজ্যের অগ্রগতি ঘটে। এতে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় অন্যদিকে তেমন উৎপাদিত পণ্য দেশের বর্ধিত চাহিদা পূরণ করে। ফলে একদিকে যেমন অনেক লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে অন্যদিকে মানুষের চাহিদা পূরণ করা হচ্ছে। তাই বলা যায়, উদ্দীপকের মনীষার সিদ্ধান্তটির সম্পূর্ণ যৌক্তিক।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মনীষার সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর