উদ্দীপকে উৎপাদনের খাত উল্লেখপূর্বক এর ভূমিকা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে উৎপাদনের শিল্প খাতের কথা উল্লেখ রয়েছে যা দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখে। উৎপাদনের যে খাত কাঁচামাল ব্যবহার করে যন্ত্রপাতির সাহায্যে রূপগত উপযোগ তৈরি করে তাকে শিল্প খাত বলে। উৎপাদনের তিনটি খাত রয়েছে তথা কৃষি, শিল্প ও সেবা।এসব খাত উৎপাদনে চাকা সচল রেখে আমাদের বিভিন্ন ধরনের অভাব ও চাহিদা পূরণ করে থাকে। উৎপাদনের একটি বড় অংশ শিল্প খাতে অন্তর্গত। শিল্প খাত আমাদের বিভিন্ন ভোগ্যপন্য প্রদান করার পাশাপাশি দেশের অর্থনীতিতেও একটি বৃহৎ ভূমিকা পালন করে থাকে। যা আমাদের অর্থনীতিকে তুরান্বিত করে। জনাব রায়হান চাঁপাইনবাবগঞ্জ থেকে ক্রয় করে সেগুলো প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমের জুস তৈরি করে সারা বছরব্যাপী বাজারে বিক্রয় করে থাকেন। উৎপাদন প্রক্রিয়ায় তিনি আধুনিক যন্ত্রপাতি ও ব্যবহার করে থাকেন। ফলে রায়হানের আমের জুস বাজারে বেশ জনপ্রিয়।আম কাঁচামাল হিসেবে ব্যবহার করে তার রূপ পরিবর্তনের মাধ্যমে ব্যবহার উপযোগী জুস তৈরি করে থাকেন।ফলে অতিরিক্ত উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠানটি উৎপাদন কাজে বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করেছে যা শিল্প খাতের অন্তর্ভুক্ত। উদ্দীপকের প্রতিষ্ঠানটি আমের জুস উৎপাদন করার মাধ্যমে আমাদের ব্যবহারযোগ্য পণ্য প্রধান স্বরূপ অর্থনীতিতে উন্নয়নের ভূমিকা রাখে। তাই বলা যায়, উদ্দীপকে উৎপাদনের শিল্প খাতের কথা উল্লেখ রয়েছে যা দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উৎপাদনের খাত উল্লেখপূর্বক এর ভূমিকা মূল্যায়ন কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর