উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাদের নতুন উৎপাদিত পণ্যের মাধ্যমে পণ্য ডিজাইনের গুরুত্ব কতটুকু বাস্তবায়ন করতে পারবে বলে তুমি মনে কর? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত নতুন পণ্যের মাধ্যমে পণ্য ডিজাইনের গুরুত্ব বাস্তবায়ন করতে পারবে বলে আমি মনে করি। একটি পণ্য তৈরির পূর্বে পন্যের আকার আকৃতি, মান,রঙ,ওজন বিভিন্ন বৈশিষ্ট্য নির্ধারণ করাকে পণ্য ডিজাইন বলে। পণ্য ডিজাইনের মাধ্যমে সময়ের পরিবর্তনে ভোক্তাদের পছন্দ অনুযায়ী পণ্যের আকার আকৃতি ও রং ইত্যাদি নির্ধারণ করার প্রচেষ্টা করা হয়। প্রতিষ্ঠানটি একটি মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান। তারা পণ্য উৎপাদনের পূর্বের ভোক্তামুখী ধারনা উন্নয়ন করে থাকে। তাদের আবিষ্কৃত স্মার্টফোনের প্রযুক্তিগত পরিবর্তন ও ভোক্তাদের মধ্যে রুচির আগ্রহ সৃষ্টি করে প্রতিযোগিতা মোকাবেলা করার মতো নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে। উদ্দীপকে কোম্পানিটির নতুন পন্য ডিজাইনের মাধ্যমে বাজার সম্প্রসারণ এর ব্যাপারে বেশ আশা বাদী ভোক্তাদের আকৃষ্ট ও পন্য ক্রয়ে আকৃষ্ট করার জন্য একটি অন্যতম উপায় হচ্ছে পণ্য ডিজাইন। পন্যের ধারণা উন্নয়ন থেকে শুরু করে যেসব কাজগুলো সম্বোধন করে তা উত্তম পণ্য ডিজাইনের সহায়ক হবে। পন্য ডিজাইনের মাধ্যমে পণ্যকে ক্রেতার কাছে আকর্ষণীয় করে তোলা যায়। পন্য ডিজাইনের ক্ষেত্রে পণ্যের কার্যকারিতা বা মান প্রত্যক্ষভাবে বৃদ্ধি পায়। প্রতিযোগিতার থেকে উন্নত পণ্য প্রদান করে বাজারে প্রতিযোগিতা মোকাবেলা সহায়তা করে। উদ্দীপকে প্রতিষ্ঠানটি ভোক্তাদের একটি নতুন পণ্যের আগ্রহ সৃষ্টির লক্ষ্যে পণ্য ডিজাইন করে থাকেন। ডিজাইন সৃষ্টি করতে পারার জন্য পন্য ডিজাইন করে থাকেন। তাই বলা যায়, পণ্য ডিজাইনের সকল পর্যায়ে সঠিকভাবে বাস্তবায়ন করে নতুন পণ্য বাজারে উপস্থাপন করলে ব্যবসায়িক উদ্দেশ্যে অর্জন সহজ হবে বলে আমি মনে করি।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি তাদের নতুন উৎপাদিত পণ্যের মাধ্যমে পণ্য ডিজাই…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর