"স্মার্ট-টেল" নতুন পণ্য বাজারে আনার ক্ষেত্রে কোন ডিজাইনের কোন স্তরের কাজ সম্পন্ন করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: "স্মার্ট টেল" নতুন কোন বাজারে আনার ক্ষেত্রে পণ্য ডিজাইনের ধারণা উন্নয়ন স্তরের কাজ করছে। পন্য ডিজাইনের ক্ষেত্রে ক্রেতাদের রুচি ও চাহিদা অনুযায়ী বিভিন্ন বিকল্প মূল্যায়ন ও স্থিরকরণের প্রক্রিয়াকে ধারণা উন্নয়ন বলে।পন্য ডিজাইনের উদ্যোগ গ্রহণ করার পর উক্ত পণ্য উন্নয়নের জন্য ক্রেতাদের চাহিদার মোতাবেক আর ধারণা উন্নয়ন করা হয়। উদ্দীপকে "স্মার্ট-টেল" মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান। তারা নতুন প্যাটার্নের একটি স্মার্টফোন বাজারে নিয়ে আসার সিদ্ধান্ত গ্রহণ করে। এজন্য তারা ক্রেতাদের পছন্দ পর্যালোচনা করে ও বাজার গবেষণা করে প্রতিযোগী পণ্য বিশ্লেষণ সহ নানা কার্যক্রম সম্পন্ন করছে। এখানে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানটি তাদের পণ্য উৎপাদনের পূর্বে ক্রেতা পর্যালোচনা ও বাজার গবেষণা করে যা একটি ভোক্তামুখী প্রক্রিয়া। এছাড়া প্রতিযোগী প্রতিষ্ঠানের পণ্য বিশ্লেষণ করে বিভিন্ন বিকল্প থেকে তারা একটি নির্দিষ্ট বিকল্পের স্থির হয়। এসব কর্মকাণ্ড পন্য ডিজাইনের ধারণা উন্নয়ন পর্যায়ে নির্দেশ করে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
"স্মার্ট-টেল" নতুন পণ্য বাজারে আনার ক্ষেত্রে কোন ডিজাইনের কোন স্তরে…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর