তুমি কি মনে করো কাস্টমাইজেশনের কারণে হোটেল সুনাম বৃদ্ধি পাচ্ছে? তোমার উত্তরের সম্পর্কে যুক্তি দেখাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি কাস্টমাইজেশন বা ক্রেতাকেন্দ্রিকতা ধারণাকে গুরুত্ব দিয়েছে বলে "হোটেল সান সেট" এর সুনাম বৃদ্ধি পেয়েছে। ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য উৎপাদন ও বন্টন করাই হলো ক্রেতা কেন্দ্রিকতা। এক্ষেত্রে পণ্যের গুনাগুন এর ওপর প্রাধান্য না দিয়ে গ্রাহকের চাহিদা ও পছন্দের ওপর গুরুত্ব দেওয়া হয়। উদ্দীপকে হোটেল সানসেট একটি অত্যাধুনিক হোটেল। সম্প্রীতি সুইডেনের এক দমপত্তি তাদের হোটেলে আসেন। এই দম্পতি তাদের হোটেল থেকে বিশেষ ধরনের খাবার অর্ডার করেন এবং হোটেল থেকে একজন গাইড নিয়ে দর্শনীয় স্থানে ঘোরার পরামর্শ নেন।এবং তারা সুইডেনের দম্পতির চাহিদা পূরণ করে থাকেন। এখানে প্রতিষ্ঠান দেখতে তাদের চাহিদার উপর গুরুত্ব দিয়ে সব কাজ করে থাকেন।যা ক্রেতাকেন্দ্রীকতা বা কাস্টমাইজেশন প্রকাশ পায়। কাস্টমাইজেশন এর ক্ষেত্রে পণ্যের উৎপাদক তাদের নিজস্ব মান, আকার, সংখ্যা ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার স্বতন্ত্র চাহিদা কে প্রাধান্য দেন। ফলে তারা তাদের চাহিদার মত পণ্য সহজেই পেয়ে থাকে। আর যে কোন সেবা কে তাদের স্বতন্ত্র চাহিদা পূরণের সক্ষম হয় সেই পণ্য বা সেবা তাদের মাঝে সারা জাগাতে সক্ষম হয়।এবং তাদের সুনাম বৃদ্ধি করে। তাই বলা যায়, কাস্টমাইজেশন এর কারনে উদ্দীপকে প্রতিষ্ঠানটির সুনাম বৃদ্ধি পেয়েছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে করো কাস্টমাইজেশনের কারণে হোটেল সুনাম বৃদ্ধি পাচ্ছে? তোম…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর