উদ্দীপকের প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রেক্ষাপটে যেসব পণ্য ডিজাইনের পরিকল্পনা হাতে নিয়েছেন তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের প্রেক্ষাপটে প্রতিষ্ঠানটি ধর্মীয় অনুষ্ঠান ও বিশেষ দিবসের আলোকে পন্য ডিজাইন করে। একটি পণ্য তৈরি করার পূর্বে পণ্যের আকার আকৃতি,মান,রং, ইত্যাদি বিভিন্ন বৈশিষ্ট্য নির্ধারণ করাকে পন্য ডিজাইন বলে। বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপট তথা ধর্মীয় অনুষ্ঠান, দিবস, ঋতু,অপসংস্কৃতি ইত্যাদি অনুযায়ী পণ্য ডিজাইন করা হয়। উদ্দীপকে বাসন্তী বাংলাদেশের একটি স্বনামধন্য পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ধর্মীয়, বৈশাখী উৎসবকে সামনে রেখে প্রতিষ্ঠান নতুন ডিজাইন পোশাক তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটি পন্য ডিজাইনের ক্ষেত্রে ধর্মীয় উৎসব ও বিশেষ দিবসকে উপলক্ষ করে পন্য ডিজাইন করে থাকে। উক্ত ডিজাইন বাংলাদেশের প্রেক্ষাপটে ধর্মীয় অনুষ্ঠান ও বিশেষ দিবসের আলোকে পণ্য ডিজাইন অনুসরণ করে। বিভিন্ন দেশের বিশেষ দিবস ও ধর্মীয় অনুভূতির ভিত্তিতে মানুষের রুচিবোধের পার্থক্য লক্ষ্য করা যায় তাই প্রত্যেক দেশের মতো আমাদের দেশেও বিভিন্ন পরিপ্রেক্ষিতে পণ্য ডিজাইন করা হয়। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রেক্ষাপটে ধর্মীয় অনুষ্ঠান ও বিশেষ দিবসের আলোকে পণ্য ডিজাইন করে থাকেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রেক্ষাপটে যেসব পণ্য ডিজাইনের পর…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর