উদ্দীপকের প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক যে সনদ সংগ্রহের কথা ভাবছে ব্যবসায় সম্প্রসারণ ও পণ্য রপ্তানিতে তার যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা আই এস ও সনদ গ্রহণ করার কথা ভাবছেন, যা ব্যবসায় সম্প্রসারণ ও পণ্য রপ্তানিতে সহায়ক। ISO এর পূর্ণরূপ হল international organisation for standardization,যার অর্থ আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা। এটি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে মান সনদ প্রদান করে থাকে। দেশীয় বাজারে পণ্য বিক্রয় করতে হলে বিএসটিআই থেকে অনুমোদন প্রাপ্ত হতে হয় এবং আন্তর্জাতিক বাজারে পণ্য বিক্রয় করতে হলে আই এস ও থেকে অনুমোদন প্রাপ্ত হতে হয়।বিক্রির ক্ষেত্রে ক্রেতার আস্থা অর্জন গুরুত্বপূর্ণ। তা না হলে বিক্রয় হবে না। আইএসও সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের পণ্যের মান নিয়ে ক্রেতাদের মাঝে তেমন কোন সন্দেহ থাকে না। তাই তারা নিজেদের প্রতিষ্ঠানের পণ্য ক্রয় করে থাকেন। এতে উক্ত প্রতিষ্ঠানের পণ্য বিক্রয় বৃদ্ধি পায়। উদ্দীপকে প্রতিষ্ঠানটি ব্যবসায় সম্প্রসারণের কথা ভাবছেন। দেশের বাইরে তারা পন্য রপ্তানির জন্য আন্তর্জাতিক সনদ গ্রহণের প্রকল্প হাতে নিয়েছেন। এখানে পন্য রপ্তানির জন্য আন্তর্জাতিক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অনুমোদন গ্রহণ করার প্রকল্প হাতে নিয়েছেন যা আই এস ও নামের পরিচিত। উক্ত সংস্থা থেকে অনুমোদন দেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে সহজেই মান সংক্রান্ত তথ্য দিয়ে আকর্ষিত করা যাবে এবং বিক্রয় সহজ হবে। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা ISO সনদ গ্রহণের কথা ভাবছেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক যে সনদ সংগ্রহের কথা ভাবছে ব্যবসা…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর