উদ্দীপকের ব্যবসায় সফলতা লাভের ক্ষেত্রে উৎপাদনের যে উপকরণটি বিশেষভাবে ভূমিকা রেখেছে তা উল্লেখপূর্বক এর যথার্থতা নিরপণ কর।
উত্তর: উদ্দীপকের ব্যবসায় সফলতা লাভের ক্ষেত্রে উৎপাদনের ভূমি উপকরণটি বিশেষভাবে ভূমিকা রেখেছে।সকল প্রকার প্রাকৃতিক সম্পদ যা উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে ভূমি বলে। ভূমি প্রাকৃতিক দান, যা প্রকৃতি আমাদের উপহারস্বরূপ প্রদান করেছে। ভূমি কেউ তৈরি বা সৃষ্টি করতে পারে না। উৎপাদনের অন্যান্য উপকরণের মূল ভিত্তিও হচ্ছে ভূমি।উদ্দীপকে মারুফ তার বন্ধুর সহযোগিতায় কৃষকদের কাছ থেকে ৪ একর জমি লিজ নিয়ে টেকনাফের শাহপরীর দ্বীপে লোনা পানিতে চিংড়ি চাষ শুরু করেন। অনুকূল পরিবেশ থাকায় চিংড়ি উৎপাদন ও রপ্তানি করে তিনি বেশ লাভবান হন। এখানে দেখা যাচ্ছে, জনাব মারুফের চিংড়ি চাষে অগ্রসর হওয়ার পেছনে টেকনাফের শাহপরীর দ্বীপে লোনা পানির প্রভাব রয়েছে। উক্ত ভূখণ্ড বা দ্বীপের লোনা পানি প্রকৃতির দান, এর উৎপাদন ব্যয় নেই এবং মানুষ এটি তৈরি বা সৃষ্টি করতে পারে না। এসব বৈশিষ্ট্য দ্বারা বোঝা যায়, ব্যবসায় সফলতা লাভের ক্ষেত্রে উৎপাদনের ভূমি উপকরণটি বিশেষভাবে ভূমিকা রেখেছে।ভূমি হলো সৃষ্টির আদি উপাদান। সাধারণভাবে পৃথিবীর উপরিভাগকে ভূমি বললেও প্রকৃতির অবাধ দান মাটি, পানি, বাতাস, খনিজ সম্পদ, বনজ সম্পদ, নদনদী ইত্যাদি সবকিছুই ভূমির অন্তর্ভুক্ত। প্রকৃতিতে পাওয়া যায় বলে এর কোনো যোগান দাম নেই এবং এটি অবিনশ্বর। ভূমি উৎপাদনের মূল উপাদান। উৎপাদনের অন্যান্য উপকরণের মূল ভিত্তিও হচ্ছে ভূমি। উদ্দীপকের মতো চিংড়ি চাষযোগ্য ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য ভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। সঠিক পানি বা ভূমি ছাড়া উন্নতমানের চিংড়ি উৎপাদন করা সম্ভব নয়। তাই বলা যায়, জনাব মারুফের ব্যবসায়িক সফলতার ক্ষেত্রে উৎপাদনের ভূমি উপকরণের ভূমিকা সর্বাধিক।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের ব্যবসায় সফলতা লাভের ক্ষেত্রে উৎপাদনের যে উপকরণটি বিশেষভাব…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর