মারুফের প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মারুফের প্রতিষ্ঠানটি হচ্ছে একমালিকানা ব্যবসায় সংগঠন।একক মালিকানা দ্বারা গঠিত ও পরিচালিত ব্যবসায় সংগঠনকে একমালিকানা ব্যবসায় সংগঠন বলে। এ ধরনের সংগঠনে ব্যবসায়ের লাভ-ক্ষতি মালিক একাই বহন করেন। একমালিকানা ব্যবসায় সংগঠনের গঠন ও পরিচালনা সহজ হলেও এটি অসীম দায়বিশিষ্ট ব্যবসায় সংগঠন।উদ্দীপকে মারুফ তার বন্ধুর সহযোগিতায় কৃষকদের কাছ থেকে ৪ একর জমি লিজ নিয়ে টেকনাফের শাহপরীর দ্বীপে লোনা পানিতে চিংড়ি চাষ শুরু করেন। অনুকূল পরিবেশ থাকায় চিংড়ি উৎপাদন ও রপ্তানি করে তিনি বেশ লাভবান হন। তাই তিনি ব্যবসায়টি সম্প্রসারণ ও কর্মীসংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নেন। এখানে দেখা যায় মারুফ একাই ব্যবসায় সংগঠন গড়ে তুলেন। উক্ত কাজের জন্য তিনি শুধু বন্ধুদের কাছ থেকে সহযোগিতা নেন কিন্তু তাদের সাথে কোনো চুক্তি সম্পাদন করেননি। ব্যবসায়সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত তিনি একাই গ্রহণ করেন। তাছাড়া তিনি নিজেই শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ করেন। এসব বৈশিষ্ট্যের মাধ্যমে বলা যায়, মারুফের প্রতিষ্ঠানটি একটি একমালিকানা ব্যবসায় সংগঠন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
মারুফের প্রতিষ্ঠানটি কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর