"নান্দনিক পণ্য ডিজাইন পণ্যের বিক্রি বাড়াতে সহায়ক।" - ব্যাখ্যা কর।
উত্তর: যে ডিজাইনের ক্ষেত্রে পণ্যের মানকে গুরুত্ব না দিয়ে ক্রেতাদের নিকট পণ্যটিকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হয় তাকে রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন বলে।নান্দনিক ডিজাইন পণ্যের বিক্রয় বৃদ্ধিতে সহায়ক। এ ডিজাইনের ক্ষেত্রে পণ্যের মান পূর্বের ন্যায় রেখে পণ্যের রং, স্টাইল ও বাহ্যিক ডিজাইনের পরিবর্তন করা হয়। এ ধরনের ডিজাইনের ক্ষেত্রে পণ্যটি পূর্ব থেকেই বাজারে থাকে এবং দীর্ঘদিন ধরে ক্রেতারা তা ক্রয় করে। এছাড়া এরূপ ডিজাইনে ক্রেতাদের নিকট পণ্যের আকর্ষণ বাড়ানোর চেষ্টা চালানো হয় যা পণ্যের বিক্রয় বৃদ্ধিতে সহায়তা করে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
"নান্দনিক পণ্য ডিজাইন পণ্যের বিক্রি বাড়াতে সহায়ক।" - ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর