উদ্দীপকে উৎপাদন ব্যবস্থাপক কোন ধরনের পণ্য ডিজাইন করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উৎপাদন ব্যবস্থাপক পণ্যের উৎপাদন ডিজাইন অনুসরণ করেন।কোনো পণ্য ডিজাইনের ক্ষেত্রে যদি উন্নত যন্ত্রপাতি বা প্রযুক্তি ব্যবহার করা হয় তাহলে তাকে উৎপাদন ডিজাইন বলে। উৎপাদন ডিজাইনে আধুনিক প্রযুক্তিসম্পন্ন যন্ত্রপাতি ও পদ্ধতি ব্যবহার করা হয়। ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি করার সাথে সাথে পণ্যের গুণগত মানও বৃদ্ধি ঘটে।উদ্দীপকে চৌধুরী আনাস একটি প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য তিনি পণ্য ডিজাইনের ক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহার করে থাকেন। এছাড়া উৎপাদন ব্যয়কেও বিবেচনা করেন। 'উৎপাদন প্রক্রিয়ায় উক্ত প্রযুক্তি ব্যবহার উৎপাদন ডিজাইনকে নির্দেশ করে। তাছাড়া উৎপাদন ডিজাইনের মাধ্যমেই অপচয় হ্রাস করে উৎপাদন ব্যয়কে বিবেচনায় আনা হয়। তাই বলা যায়, উৎপাদন ব্যবস্থাপক পণ্যের উৎপাদন ডিজাইন অনুসরণ করেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উৎপাদন ব্যবস্থাপক কোন ধরনের পণ্য ডিজাইন করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর