দুলু মিয়া কোন সরকারি প্রতিষ্ঠানের অনুমোদন নেয়নি? ব্যাখ্যা কর।
উত্তর: দুলু মিয়া দেশীয় মান নিয়ন্ত্রণকারী সংস্থা BSTI থেকে অনুমোদন নেননি।BSTI হলো এমন একটি প্রতিষ্ঠান যার মূল কাজ হলো বাংলাদেশের উৎপাদিত পণ্যের মান ঠিক রেখে দেশের অভ্যন্তরীণ বাজার এবং বৈদেশিক বাজার ধরে রাখা। এই প্রতিষ্ঠানটি পণ্যের মান নির্ধারণ, মান সংরক্ষণ ও মান উন্নয়নে প্রতিষ্ঠানগুলোকে পরামর্শ প্রদান করে।উদ্দীপকে দুলু মিয়া স্থানীয় শহরে 'পিউর ওয়াটার' নামে বোতলজাত পানি বিক্রি করে আসছেন। সম্প্রতি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার কর্তৃপক্ষ কারখানাটি পরিদর্শন করেন। তারা সেখানে নোংরা পরিবেশ ও ত্রুটিযুক্ত যন্ত্রপাতি দেখতে পান। এছাড়া দুলু মিয়া পণ্যের গুণগত মানের সরকারি অনুমোদন দেখাতে পারেন নি। উদ্দীপকে যে সংস্থাটির অনুমোদনের কথা বলা হয়েছে তা হচ্ছে BSTI। কেননা বাংলাদেশের একমাত্র BSTI হচ্ছে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত একটি মান নিয়ন্ত্রণকারী সংস্থা যা পণ্যের মানসনদ প্রদান করে থাকে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
দুলু মিয়া কোন সরকারি প্রতিষ্ঠানের অনুমোদন নেয়নি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর