তুমি কি মনে কর যে, দুলু মিয়া নিবারণ ব্যয়ের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারবে? মতামতের পক্ষে যুক্তি দাও। ৪
উত্তর: আমার মতে, দুলু মিয়া নিবারণ ব্যয়ের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারবেন। তিনি তার উৎপাদন প্রক্রিয়াকে পুনঃডিজাইন ও পুনঃপ্রক্রিয়ার মাধ্যমে উক্ত সমস্যার সমাধান করতে পারবেন।ত্রুটিপূর্ণ পণ্য উৎপাদনের পূর্বে ত্রুটি নির্বাচন ও প্রতিহত করার জন্য যে ব্যয় করা হয় তাকে প্রিভেনশন কস্ট বা নিবারণ ব্যয় বলে। উক্ত ব্যয় পণ্যকে ত্রুটিমুক্ত রাখতে সহায়তা করে। প্রশিক্ষণ, পুনঃডিজাইন, পুনঃপ্রক্রিয়া এ ধরনের ব্যয়ের অন্তর্গত।উদ্দীপকে দুলু মিয়া স্থানীয় শহরে 'পিউর ওয়াটার' নামে বোতলজাত পানি বিক্রি করে আসছেন। সম্প্রতি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার কর্তৃপক্ষ কারখানাটি পরিদর্শন করেন। তারা সেখানে নোংরা পরিবেশ ও ত্রুটিযুক্ত যন্ত্রপাতি দেখতে পান। তাছাড়া তিনি BSTI এর মানসনদ প্রদর্শন করতে ব্যর্থ হন। ফলে কর্তৃপক্ষ তাকে।জরিমানা করে কারখানাটি সিল করে দেন। এখন তার প্রয়োজন উৎপাদন প্রক্রিয়াকে পুনরায় ডিজাইন করে কারখানার পরিবেশ ও যন্ত্রপাতির ত্রুটি দূর করা; যা নিবারণ ব্যয়ের অন্তর্ভুক্ত।পণ্য যেন ত্রুটিপূর্ণ না হয় এজন্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়, ত্রুটি চিহ্নিত ও সংশোধন করা হয় এবং ক্রেতাদের পরিবর্তিত চাহিদা পূরণের জন্য পণ্য ও প্রক্রিয়ার পুনঃডিজাইন করা হয়। এ বিষয়গুলো কোনো কোনোটি প্রত্যক্ষভাবে এবং কোনো কোনোটি পরোক্ষভাবে পণ্যের মান উন্নয়নে সহায়তা করে। উদ্দীপকের প্রতিষ্ঠানটির উৎপাদন প্রক্রিয়া ও উৎপাদন পরিবেশ দুটি ত্রুটিযুক্ত। তাই তাদের প্রয়োজন উত্ত ত্রুটি নিরসনে উৎপাদন প্রক্রিয়াকে পুনঃডিজাইন করা ও যন্ত্রপাতির মান উন্নয়ন করা। এসব নিবারণ ব্যয় সম্পাদনের মাধ্যমে দুলু মিয়া তার সমস্যা সমাধান করতে পারবেন বলে আমি মনে করি। তবে পরবর্তীতে অবশ্যই তাকে BSTI থেকে মানসনদ গ্রহণ করতে হবে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর যে, দুলু মিয়া নিবারণ ব্যয়ের মাধ্যমে সমস্যার সমাধান ক…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর