উদ্দীপকে পণ্যটির কোন ধরনের ডিজাইন করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে পণ্যটির মডিউলার ডিজাইন করা হয়েছে।পণ্যের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে ভিন্ন ভিন্ন ডিজাইন করাকে মডিউলার ডিজাইন বলে। মডিউলার ডিজাইনে পণ্যের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে ভাগ করে প্রত্যেক ভাগে আলাদাভাবে ডিজাইন করা হয়। ফলে পণ্যের কোনো অংশ নষ্ট হলে সম্পূর্ণ পণ্যের মেরামত প্রয়োজন হয় না।উদ্দীপকে রয়েল টেক কোম্পানি মানসম্মত ইলেকট্রিক বাইক তৈরি করে থাকে। বাইকটিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে ডিজাইন করে। সবগুলো অংশ এমনভাবে সংযোজন করা হয় যাতে কোনো অংশ নষ্ট হলে তা মেরামত করে ব্যবহার উপযোগী করা যায়। উক্ত ডিজাইনের বৈশিষ্ট্যটি মডিউলার ডিজাইনের সাথে সম্পর্কযুক্ত। কেননা মডিউলার ডিজাইনেই পণ্যের বিভিন্ন ক্ষুদ্র অংশ আলাদাভাবে ডিজাইন করা হয়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে পণ্যটির কোন ধরনের ডিজাইন করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর