পণ্যের ডিজাইন ক্রেতাকে পণ্য ক্রয়ে আকৃষ্ট করে বলে তুমি কি মনে কর? উদ্দীপকের আলোকে এর যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: পণ্যের ডিজাইন ক্রেতাকে পণ্য ক্রয়ে আকৃষ্ট করে বলে আমি মনে করি।কোনো পণ্য উৎপাদন করার পূর্বেই তার রং, আকার-আকৃতি, ওজন, মোড়কসহ বিভিন্ন উপাদান নির্ধারণ করাকেই পণ্য ডিজাইন বলে। বিভিন্ন ধরনের ডিজাইন যেমন- ব্যবহারিক, নান্দনিক, উৎপাদন, প্যাকিং ও মডিউলার ডিজাইন পণ্য ক্রয়ে ক্রেতাকে আকৃষ্ট করে।উদ্দীপকে রয়েল টেক কোম্পানি মানসম্মত ইলেকট্রিক বাইক তৈরি করে থাকে। তারা তাদের বাইকের ক্ষেত্রে মডিউলার ডিজাইন ব্যবহার করে থাকে। এছাড়া বাইকটি দেখতে আকর্ষণীয় ও ব্যবহারবান্ধব হওয়ায় ব্যাপক চাহিদা পরিলক্ষিত হচ্ছে। তাদের সমগ্রিক কাজে মডিউলার ডিজাইনের সাথে নান্দনিক ও ব্যবহারিক ডিজাইন অনুসরণ করা হয়। এসব ডিজাইন পণ্য ক্রয়ে ক্রেতাকে আকৃষ্ট করে।পণ্য ডিজাইনের মাধ্যমে পণ্যকে ক্রেতাদের মাঝে আকর্ষণীয় করে যায়। অনেক দিনের পুরাতন একঘেয়েমি ডিজাইন ক্রেতাদের তোলা মাঝে তেমন আকর্ষণ সৃষ্টি করতে পারে না। কিন্তু নতুন ডিজাইনের ফলে পণ্যের আকর্ষণ সৃষ্টি হয়। নতুন ডিজাইনের মাধ্যমে পণ্যটি ক্রেতাদের মাঝে আকর্ষণীয় হলে পণ্যের চাহিদা ও বিক্রয় বৃদ্ধি পায়। তাছাড়া ফ্যাশন, আয়, জীবনযাত্রার মান, সংস্কৃতি ইত্যাদির ওপর ক্রেতার ক্রয় অভ্যাস পরিবর্তন হয়। ক্রেতার এ ধরনের পরিবর্তনশীল চাহিদার ওপর বিবেচনা করে উৎপাদনকারী পণ্যের ডিজাইন করে থাকে। যার ফলে পণ্যের কার্যকারিতা, কাঠামো বা আবরণকে ডিজাইন করা হয়; যা ক্রেতাকে পণ্য ক্রয়ে আকৃষ্ট করে তোলে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
পণ্যের ডিজাইন ক্রেতাকে পণ্য ক্রয়ে আকৃষ্ট করে বলে তুমি কি মনে কর? উদ…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর