উদ্দীপকে "নিহা মিষ্টান্ন "নিম্নমনের পণ্য উৎপাদনজনিত কোন ধরনের খরচ করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে "নিহা মিষ্টান্ন" নিম্নমানের পণ্য উৎপাদন জনিত নিবারণ খরচ করে। ত্রুটিপূর্ণ পণ্য উৎপাদনের পূর্বে ত্রুটি নির্বাচন ও প্রতিহত করার জন্য যে ব্যয় করা হয় তাকে নিবারণ ব্যায় বলে। উক্ত ব্যয় পণ্যকে ত্রুটিমুক্ত রাখতে সহায়তা করে। উদ্দীপকে নিহা মিষ্টান্ন বিভিন্ন ডিজাইনের কেক ও মিষ্টি তৈরি করে থাকেন। শুরুতে প্রতিষ্ঠানটি কয়েকজন মহিলাকে কেক ও মিষ্টি তৈরীর প্রশিক্ষণ দিয়ে থাকেন। প্রতিষ্ঠানের কিছু খরচ হলেও মানসম্মত কেক ও মিষ্টির তৈরিতে তারা সক্ষম হয়। প্রতিষ্ঠানটির খরচ একটু বেশি হলেও মানসম্মত কেক ও মিষ্টি তৈরি করতে পারে। প্রশিক্ষণ ব্যয় উৎপাদন করার পূর্বে পণ্যকে ত্রুটিমুক্ত রাখার জন্য করা হয় বলে একে নিবারণ ব্যয় বলা হয়। প্রতিষ্ঠানটি নিবারণ ব্যয় করেছেন, পন্য উৎপাদনের পূর্বে তা ত্রুটিমুক্ত রাখার ব্যবস্থা করতে পারলে পণ্যের ত্রুটি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। তাই বলা যায়, উদ্দীপকে নিহা মিষ্টান্ন নিম্নমানের পণ্য উৎপাদন জড়িত নিবারণ ব্যয় করেছেন।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে "নিহা মিষ্টান্ন "নিম্নমনের পণ্য উৎপাদনজনিত কোন ধরনের খরচ ক…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর