উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানের সফলতার কারণ উপযোগের ধরন উল্লেখপূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: জাহিন কোম্পানির প্রাথমিক কার্যক্রমের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়েছে।উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময় পর্যন্ত সঠিক অবস্থায় পণ্য সংরক্ষণের প্রক্রিয়াকে সময়গত উপযোগ বলে।গুদামজাতকরণ পণ্যের সময় গত উপযোগ সৃষ্টির মাধ্যমে একসময়ের পণ্য অন্য সময়ের ভোগের ব্যবস্থা করে। উদ্দীপকে জাহিন কোম্পানি একটি ছাতা উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান প্রাথমিকভাবে কাঁচামাল সংগ্রহ করে তার রূপ পরিবর্তনের মাধ্যমে ছাতা উৎপাদন করে। তাদের কারখানায় উৎপাদন কার্য সারা বছরব্যাপী চলে, কিন্তু ছাতার চাহিদা মৌসুম ভিত্তিক হাওয়ায় প্রতিষ্ঠানটি ছাতা সংরক্ষণের প্রয়োজন পড়ে। যার ফলে প্রতিষ্ঠানটি ছাতা সংরক্ষণের জন্য আধুনিক পদ্ধতি অবলম্বন করে। পরবর্তীতে ক্রেতার চাহিদা অনুসারী সরবরাহ করে। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটি সারা বছর ছাতা উৎপাদন এবং মৌসুম ভিত্তিক বিক্রয় হয় উৎপাদিত ছাতা গুলো প্রতিষ্ঠানটি সংরক্ষণ করে রাখে এবং পরবর্তী মৌসুমে তা বিক্রয় করা হয়। তো এক সময় উৎপাদিত পণ্য সংরক্ষণ করে অন্য সময় ব্যবহারের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়। একই ধরনের পণ্য সকল সময় উৎপাদন করা যায় না বলে সকল পণ্য সব সময় ব্যবহার করা যায় না। আবার সব সময় পণ্যের প্রকৃত মূল্য পাওয়া কষ্টকর হয়ে যায়। এমতাবস্থায় পণ্যকে সংরক্ষণ করে পরবর্তী সময় ব্যবহার উপযোগী করে তোলার প্রয়োজন পড়ে। গুদামজাত করে সময়গত উপযোগ সৃষ্টির মাধ্যমে সম্ভব। উদ্দীপকে জাহিন কোম্পানি উৎপাদিত ছাতা মৌসুম পর্যন্ত সংরক্ষণ করে গুতামজাতকরণের কাজ সম্পাদন করেন যার ফলে একদিকে যেমন উৎপাদকে ভোক্তারাও নিশ্চিত সরবরাহ পেয়ে থাকে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানের সফলতার কারণ উপযোগের ধরন উল্লেখপূর্বক…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর