ন্যায্য মূল্য প্রাপ্তিতে উদ্দীপকে উল্লেখিত সংগঠনের ধরন উল্লেখপূর্বক এর ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: ন্যায্য মূল্য প্রাপ্তিতে উদ্দীপকে উল্লিখিত সংগঠনটি হচ্ছে সমবায় সংগঠন। কমপক্ষে ২০ জন চুক্তি সম্পাদনের যোগ্য ব্যক্তি নিজেদের অর্থনৈতিক কল্যাণের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা ও সমঝোতার ভিত্তিতে সমবায় আইনের আওতায় যে সংগঠন গড়ে তোলে তাকে সমবায় সংগঠন বলে। উদ্দীপকে গণনপুর গ্রামের কথা বলা হয়েছে যা আত্রাই নদীর তীরে অবস্থিত। এই নদীতে প্রচুর মাছ পাওয়া যায়। যার ফলে অধিকাংশ জনগণ জেলে হিসেবে কাজ করে। মধ্যস্থ ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বর্তমানে তারা একটি সংগঠন গড়ে তোলা। তারা নদী থেকে মাছ আহরণ করে সরাসরি ঢাকায় বিক্রয় করেন। এখানে দেখা যাচ্ছে, পরস্পরে এমন একটি সংগঠন গড়ে তুলেছেন যার উদ্দেশ্য মুনাফা অর্জন নয়,বরং পরস্পর সহায়তা ও মাছের ন্যায্য মূল্যপ্রাপ্তি। তাছাড়া নিম্ন আয়ের সম জাতীয় ব্যবসায়ীরা একত্রিত হয়ে উক্ত সংগঠন গড়ে তোলায় একে আমরা সমবায় সংগঠন হিসেবে বিবেচিত করতে পারি। একই এলাকায় বা পেশায় শ্রেণীভুক্ত লোকেদের নিয়েই প্রধানত সমবায় সংগঠন গড়ে ওঠে। সদস্যদের কল্যাণ সাধন, সব শ্রেণীর ব্যক্তিদের সংগঠন, গণতান্ত্রিক ব্যবস্থা, পৃথক সত্তা, ভোটাধিকার,অবাধ সদস্য পদ ইত্যাদি এ সংগঠনের অন্যতম বৈশিষ্ট্য। এ ধরনের সংগঠন কোন একক মুনাফা লাভের উদ্দেশ্যে হয় না, বরং সদস্যদের কল্যাণ সাধনের জন্য হয়ে থাকে। এটি মূলত নিম্নবিত্ত সম্পন্ন মানুষের সংগঠন। যা উদ্দীপকের জেলেদের কল্যাণ সাধন ও পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তি তে ব্যাপক ভূমিকা পালন করবে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
ন্যায্য মূল্য প্রাপ্তিতে উদ্দীপকে উল্লেখিত সংগঠনের ধরন উল্লেখপূর্বক…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর