উদ্দীপকে জনাব হাসিবের কার্যক্রম মূলধন গঠনের সঞ্চয় পর্যায়ের অন্তর্ভুক্ত।
মূলধন গঠন বলতে মূলধন বৃদ্ধির প্রক্রিয়াকে বোঝায়। মূলধনগঠন করতে কতগুলো পরস্পর সম্পর্কযুক্ত পর্যায়ে অতিক্রম করতে হয়। তা হলো: আয়,সঞ্চয়, সঞ্চয় সংগ্রহ ও বিনিয়োগ। মানুষের আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই সঞ্চয়।
উদ্দীপকে জনাব হাসিব একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা। তিনি তার সাংসারিক খরচ, সন্তানের লেখাপড়ার খরচ চালিয়ে কিছু টাকা ভবিষ্যতের জন্য সঞ্চয় করেন। আমরা জানি, সঞ্চয় = আয়– ভোগ ব্যয়।
উদ্দীপকে লক্ষ্য করা যায়, তিনি তার কর্মের মাধ্যমে যা আয় করেন তা থেকে সন্তানের লেখাপড়া এবং সংসার খরচ বাদ দিয়ে তার কাছে অবশিষ্ট কিছু টাকা থাকে যা তিনি সঞ্চয় করেন। উক্ত অর্থ তার আয় থেকে ভোগ ব্যয় বাদ দেওয়ার পর অবশিষ্ট থাকায় তা মূলধন গঠনের দ্বিতীয় পর্যায় সঞ্চয় হিসেবে গণ্য করা যায়।