মান নিয়ন্ত্রণের গুরুত্ব উল্লেখপূর্বক ABC কোম্পানি লিমিটেড এর পণ্যের চাহিদা বৃদ্ধির কারণ বিশ্লেষণ কর।
উত্তর: মান নিয়ন্ত্রণের গুরুত্ব উল্লেখপূর্বক ABC কোম্পানি লিমিটেড এর পণ্যের চাহিদা বৃদ্ধির কারণ হলো সার্বিক মান ব্যবস্থাপনার নীতি অনুসরণ। নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদিত হচ্ছে কিনা তা তো কি করা এবং কোন ধরনের বিচ্যুতিক ঘটলে তার সংশোধনের ব্যবস্থা গ্রহণ করাকে মান নিয়ন্ত্রণ বলে। উদ্দীপকের কোম্পানিতে দীর্ঘদিন ধরে ব্লেন্ডার ও রাইস কুকার বিপণন করে আসছে।প্রতিষ্ঠানটি ভোক্তাদের চাহিদা অনুযায়ী সন্তুষ্টি বিধানের জন্য ব্লেন্ডার ও রাইস কুকারের মান ধারাবাহিকভাবে উন্নয়ন করে চলেছে।এর ফলে বাজারে তাদের উৎপাদিত পণ্যের চাহিদা উত্তরোত্তর বেড়ে চলেছে।পন্যের ধারাবাহিক মান উন্নয়ন সার্বিক মান ব্যবস্থাপনার একটি দর্শন। যার ফলে প্রতিনিয়ত পণ্য সম্পর্কে গবেষণা ও উন্নয়ন সাধিত হয়। আবার নিয়ন্ত্রণের মাধ্যমে পণ্যের মান কাংক্ষিত মাত্রায় রাখা সম্ভব। এতে পণ্য ও প্রতিষ্ঠান সম্পর্কে ক্রেতাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে এবং তারা স্থায়ী গ্রাহকে পরিণত হয়। ফলে দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠানিক লক্ষ্য অর্জন সহজ হয়। সার্বিক মান ব্যবস্থাপনায় পণ্যের ধারাবাহিক মান উন্নয়ন করে উন্নত মানের পণ্য উৎপাদন ও সরবরাহ করা গেলে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হয়। তাই উদ্দীপকে ABC কোম্পানির সার্বিক মান ব্যবস্থাপনার মাধ্যমে ক্রেতাদের আস্থা অর্জনের সক্ষম হয় যার ফলে ক্রেতা সন্তুষ্টি অর্জনের পাশাপাশি প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে তা ব্যাপক ভূমিকা রাখে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
মান নিয়ন্ত্রণের গুরুত্ব উল্লেখপূর্বক ABC কোম্পানি লিমিটেড এর পণ্যের…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর