উদ্দীপকে উল্লিখিত প্রাথমিক পর্যায়ে কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উল্লেখিত প্রাথমিক পর্যায়ে সেবার অবিচ্ছিন্নতা বৈশিষ্ট্য ফুটে উঠেছে। সেবা কে সেবা দানকারী থেকে আলাদা করা যায় না সেবার এরূপ বৈশিষ্ট্যকে অবিচ্ছন্নতা বলে। সেবা প্রদানকারী ও সেবা দানকারীর সাথে প্রত্যক্ষ সম্পর্ক বিদ্যমান। সেবা গ্রহণ করতে হলে সেবা দানকারীকে অবশ্যই সেবা প্রদানের সময় উপস্থিত থাকতে হবে। উদ্দীপকে ডাক্তার দিজেন একজন ডেঙ্গু রোগ বিশেষজ্ঞ। ডেঙ্গু রোগ নির্ণয়ের আধুনিক যন্ত্রপাতি না থাকায় তিনি তা ক্রয়ের জন্য বিদেশে যান। এদিকে তার এলাকায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় রোগীরা বেশ চিন্তিত। এ সময়ে অনেক রোগী তার চিকিৎসা থেকে বঞ্চিত হয়। এখানে দেখা যাচ্ছে ডাক্তার উপস্থিত না থাকায় তিনি সেবা দিতে পারছেন না। কেননা সেবাদানকারী থেকে সেবা কে আলাদা করা যায় না। দ্রব্যের ক্ষেত্রে দ্রব্য কে উৎপাদনের পর বিচ্ছিন্ন করে ক্রেতাদের নিকট উপস্থাপন করা সম্ভব কিন্তু সেবার ক্ষেত্রে সেবা দানকারী উপস্থিত না থাকলে সেবা প্রদান করা সম্ভব হয় না।সেবার এরূপ বৈশিষ্ট্যই হচ্ছে সেবার অবিচ্ছিন্নতা। যা উদ্দীপকের ডাক্তার উপস্থিত না থাকার ফলে রোগীদের সেবা প্রদান করা সম্ভব হয়নি। তাই বলা যায়, সেবার অবিচ্ছন্নতা বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রাথমিক পর্যায়ে কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? ব্য…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর