"মোহনা সিরামিকস লিমিটেড" কর্তৃক গৃহীত সিদ্ধান্তটি পণ্য ডিজাইনের ধরন উল্লেখপূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: “মোহনা সিরামিকস লিমিটেড” কর্তৃক গৃহীত সিদ্ধান্তটি পণ্য ডিজাইনের ধরন উৎপাদন ডিজাইনের অন্তর্গত। কোন পণ্য ডিজাইনের ক্ষেত্রে যদি উন্নত যন্ত্রপাতি বা প্রযুক্তি ব্যবহার করা হয় তাহলে তাকে উৎপাদন ডিজাইন বলে। নতুন ডিজাইনের আধুনিক প্রযুক্তি সম্পন্ন যন্ত্রপাতি ও পদ্ধতি ব্যবহার করা হয়। যা উপাদানশীলতা বৃদ্ধি করার সাথে পণ্যের গুণগত মান ও বৃদ্ধি ঘটায়। উদ্দীপকে “মোহনা সিরামিক লিমিটেড” সিরামিকস এর বিভিন্ন সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান। পন্য ডিজাইনের ক্ষেত্রে ভোক্তামুখী ধারণা উন্নয়ন ও প্রতিযোগী প্রতিষ্ঠানে পণ্য বিশ্লেষণ করে থাকে। পরবর্তীতে প্রতিষ্ঠানটি পণ্য উৎপাদনে আধুনিক ও উন্নত কলা কৌশল ব্যবহার করে এবং উৎপাদন ব্যয় সর্বনিম্ন পর্যায়ে রাখার সিদ্ধান্ত গ্রহণ করে।আমরা জানি, পণ্য ডিজাইনের ক্ষেত্রে আধুনিক পদ্ধতি বা কলা-কৌশল ব্যবহার করলে তা উৎপাদন ডিজাইন হিসেবে বিবেচিত হয়। একইভাবে উদ্দীপকে প্রতিষ্ঠানটি ও তাদের পণ্য উৎপাদনের ক্ষেত্রে আধুনিক ও উন্নত কলা কৌশল ব্যবহার করায় আমরা বলতে পারি তারা উৎপাদন ডিজাইন অনুসরণ করেছেন। উৎপাদন ডিজাইনের মূল উদ্দেশ্য হলো উৎপাদন এর ক্ষেত্রে অপচয় হ্রাস,উৎপাদনশীলতা বৃদ্ধি ও পণ্যের গুণগতমান বৃদ্ধি। উৎপাদন ডিজাইনের মাধ্যমে একদিকে যেমন পণ্যের মান উন্নয়ন ঘটে অন্যদিকে ক্রেতাদের তাদের পণ্য ক্রয়ে আকৃষ্ট করে। এছাড়া বর্তমান প্রযুক্তি নির্ভর যুগে সনাতন পদ্ধতি বাদ দিয়ে নিত্য নতুন পদ্ধতি ব্যবহার করার প্রয়োজন। অন্যথায় প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব হয় না। আবার উৎপাদন ডিজাইন পণ্যের উৎপাদনশীলতা বৃদ্ধি করে পন্যের একক প্রতি ব্যয় হ্রাস করে থাকে। তাই “মোহনা সিরামিকস লিমিটেড” এর উৎপাদন ডিজাইন ব্যবহার করার সিদ্ধান্তটি বাস্তব সম্মত এবং যথার্থ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
"মোহনা সিরামিকস লিমিটেড" কর্তৃক গৃহীত সিদ্ধান্তটি পণ্য ডিজাইনের ধরন…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর