"মোহনা সিরামিকস লিমিটেড" প্রথমত পণ্য ডিজাইনের ধারণা উন্নয়ন পর্যায়ে অনুসরণ করেছে।
পণ্য ডিজাইনের ক্ষেত্রে ক্রেতাদের রুচি ও চাহিদা অনুযায়ী বিভিন্ন বিকল্প মূল্যায়ন ও স্থিরকরন প্রক্রিয়াকে ধারণা উন্নয়ন বলে। পণ্য ডিজাইনের উদ্যোগ গ্রহণ করার পর উক্তপণ্য উন্নয়নের জন্য ক্রেতাদের চাহিদা মোতাবেক ধারণা উন্নয়ন করা হয়।
“মোহনা সিরামিক লিঃ” জগ, প্লেট,কাপ, মগ, গামলা ও টি-পট ইত্যাদি উৎপাদনকারী কোম্পানি। প্রতিষ্ঠানটি পণ্য উৎপাদনের সময় গ্রাহক ও তথ্য প্রতিযোগী প্রতিষ্ঠানের পণ্য বিশ্লেষণ করে। এখানে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটি তাদের পণ্য উৎপাদনের পূর্বে তথ্য বিশ্লেষণ করে যা একটি ভোক্তামুখী প্রক্রিয়া। এছাড়া প্রতিযোগী প্রতিষ্ঠানের পণ্য বিশ্লেষণ করে বিভিন্ন বিকল্প থেকে তারা একটি নির্দিষ্ট বিকল্প স্থির হয়। এসব কর্মকাণ্ড পণ্য ডিজাইনের ধারণা উন্নয়ন পর্যায়ে নির্দেশ করে।