উদ্দীপকের আলোকে "তামিম ফিশারিজের" সফলতার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে তামিম ফিশারিজের সফলতার কারণ হচ্ছে পণ্য রপ্তানিতে মান নিয়ন্ত্রণকারী সংস্থা আই এস ও (ISO) থেকে মান সনদ সংগ্রহ করা। ISO এর পূর্ণরূপ হচ্ছে international organisation for standardization. যার অর্থ আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থা। যা আন্তর্জাতিক বাণিজ্যের থেকে মান সনদ প্রদান করে থাকে। উদ্দীপকে তামিম ফিশারিজ গ্রুপ দেশের দক্ষিণ অঞ্চলের ঘের থেকে বাগদা চিংড়ি সংগ্রহ করে বাজারে বিক্রি করে। এ পর্যায়ে তারা বিএসটিআইয়ের অনুমোদন প্রাপ্ত হওয়ায় ক্রেতারা নিশ্চিন্তে তাদের পন্য ক্রয় করেন। দেশের অভ্যন্তরে চাহিদা পূরণ করে বাগদা চিংড়ি বিদেশে রপ্তানি হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। উদ্দীপকের প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক সংস্থা থেকে মান সংগ্রহ করে। ফলে পণ্য বিক্রয় ক্ষেত্রে প্রতিযোগিতার তুলনায় বেশি সুবিধা পান।প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অনুমোদন গ্রহণ করে তা আই এস ও নামে পরিচিত। উক্ত সংস্থা থেকে অনুমোদন দেওয়ার মাধ্যমে ক্রেতাদের সহজেই মান সংক্রান্ত তথ্য দিয়ে আকৃষ্ট করা হয় এবং বিক্রয় সহজ হয়। দেশের বাজারে পণ্য বিক্রয় করতে হলে BSTI থেকে অনুমোদন প্রাপ্ত হতে হয় এবং আন্তর্জাতিক বাজারে পণ্য বিক্রি করতে হলে ISO থেকে সনদ প্রাপ্ত হতে হয়। আইএসও সনদ প্রাপ্ত প্রতিষ্ঠানের পণ্য মান নিয়ে ক্রেতাদের মাঝে কোনো সন্দেহ থাকে না। তারা নিজেদের প্রতিষ্ঠানের পণ্য ক্রয় করে থাকেন। এতে উক্ত প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি পায়। তাই বলা যায়, তামিম ফিশারিস গ্রুপ বাজার সৃষ্টির জন্য ISOথেকে সনদ লাভ করে যা ক্রেতা আকর্ষণ ও বিপ্লব বৃদ্ধিতে ব্যাপক অবদান রাখে। এছাড়া উৎপাদন বৃদ্ধি পাওয়ায় উৎপাদন ব্যয় হ্রাস পায় এবং পন্য ভালো হওয়ায় ভোক্তারা আস্থার সাথে ক্রয় করে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে "তামিম ফিশারিজের" সফলতার কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর