"উদ্দীপকে পরবর্তী পর্যায়ে সনদ প্রদানকারী সংস্থা বৈদেশিক মুদ্রা অর্জনের সহায়ক"- ধরন উল্লেখপূর্বক উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: "উদ্দীপকে পরবর্তী পর্যায়ে সনদ প্রদানকারী সংস্থা বৈদেশিক মুদ্রা অর্জনের সহায়ক"- যথার্থ। পরবর্তী পর্যায়ে মান প্রদানকারী সংস্থাটি হচ্ছে ISO. ISO এর পূর্ণরূপ হচ্ছে international organisation for standardization. যার অর্থ আন্তর্জাতিক মান-নিয়ন্ত্রণকারী সংস্থা। আই এস ও আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে মান সনদ প্রদান করে থাকে। উদ্দীপকে সুরমা কসমেটিকস কোম্পানির প্রাথমিক পর্যায়ে বাংলাদেশের অভ্যন্তরে কসমেটিক্স সামগ্রী বিক্রয় করেন। এ পর্যায়ে তারা বিএসটিআই এর অনুমোদন প্রাপ্ত হওয়ায় ক্রেতারা নিশ্চিন্তে তার পণ্য ক্রয় করে থাকেন। কিন্তু পরবর্তীতে তারা বাজার সম্প্রসারণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু তারা তা ব্যর্থ হন। আন্তর্জাতিক বাজারে ব্যবসায় সম্প্রসারণ করার জন্য তার iso থেকে মান সনদ প্রদান করতে হবে। তাই আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্যতার জন্য আরও একটি সংস্থার নিকট মান সনদ লাভের আবেদন করে আর সেই সংস্থাটি হলো আই এস ও। আই এস ও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অনুমোদন গ্রহণ করলে ক্রেতারা পন্য সম্পর্কে জানতে পারে। বাজারে পণ্য বিক্রয় করতে হলে বিএসটিআই থেকে অনুমোদন নিতে হয় এবং আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে হলে আই এস ও থেকে অনুমোদন প্রাপ্ত হতে হয়। পন্য বিক্রির ক্ষেত্রে ক্রেতার আস্থা অর্জন গুরুত্বপূর্ণ। অন্যথায় পণ্য বিক্রয় হবে না। আই এস ও সনদ প্রাপ্ত প্রতিষ্ঠানের পণ্যমান নিয়ে ক্রেতাদের মাঝে তেমন কোন সন্দেহ থাকে না। আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্যতার জন্য এ সংস্থাটি থেকে সনদ লাভ করতে হবে। ফলে আন্তর্জাতিক বাজারে এই কসমেটিকস সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়। আন্তর্জাতিক বাজারে উক্ত কসমেটিক্স বিক্রয় করে প্রতিষ্ঠানটি বৈদেশিক মুদ্রা অর্জনের সক্ষম হবে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
"উদ্দীপকে পরবর্তী পর্যায়ে সনদ প্রদানকারী সংস্থা বৈদেশিক মুদ্রা অর্…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর