উদ্দীপকের জনাব শফিকের জানুয়ারি মাসের কার্যক্রম পণ্য ডিজাইনের কোন পর্যায়ের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের জনাব শফিকের জানুয়ারি মাসের কার্যক্রম পন্য ডিজাইনের ধারণা উন্নয়ন পর্যায়ের অন্তর্ভুক্ত। পন্য ডিজাইনের ক্ষেত্রে ক্রেতাদের রুচি ও চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের মূল্যায়ন স্থির করনের প্রক্রিয়াকে ধারণা উন্নয়ন বলে। পন্য ডিজাইনের উদ্যোগ গ্রহণ করার পর পণ্য উন্নয়নের জন্য ক্রেতাদের চাহিদা মোতাবেক পণ্যের ধারণা উন্নয়ন করা হয়। জনাব শফিক একটি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। সম্প্রীতি প্রতিষ্ঠানটি ফুল কভারেজ যুক্ত নতুন ডিজাইনের মোটরসাইকেল বাজারে আনার সিদ্ধান্ত নেন। এ লক্ষ্যে তিনি জানুয়ারি মাসে ভোক্তা জরিপ,ক্রেতার রুচি এবং প্রতিযোগী প্রতিষ্ঠানের তৎপরতা বিশ্লেষণ করেন। প্রতিষ্ঠানটি তাদের পণ্য উৎপাদনের পূর্বে ভোক্তা জরিপ করে ভোক্তদের পছন্দ ও অপছন্দ সম্পর্কে জানতে পারে এবং সে অনুযায়ী পন্য তৈরি করতে পারে।যা একটি ভোক্তামূখী প্রক্রিয়া। প্রতিযোগী প্রতিষ্ঠানের পণ্য বিশ্লেষণ করে বিভিন্ন বিকল্প পদ্ধতি ব্যবহার করা হয়। তাই বলা যায় এসব কর্মকাণ্ড পণ্য ডিজাইনের ধারণা উন্নয়ন পর্যায়ে নির্দেশ করে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের জনাব শফিকের জানুয়ারি মাসের কার্যক্রম পণ্য ডিজাইনের কোন প…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর