উদ্দীপকে জনাব শফিকের জুলাই মাসের কার্যক্রম চূড়ান্তভাবে মোটরসাইকেল উৎপাদন করতে সহায়ক-উক্তিটির সাথে আমি একমত।
উদ্দীপকে তাদের গৃহীত কার্যক্রমটি হচ্ছে পরীক্ষামূলক উৎপাদন।
উৎপাদন ক্রেতার কাছে গ্রহণযোগ্য হলে তার বাণিজ্যিকভাবে উৎপাদন করা কে চূড়ান্ত উৎপাদন বলে। চূড়ান্ত পন্য উৎপাদন, পন্য ডিজাইনের সর্বশেষ পর্যায়,এ পর্যায়ে পণ্যটি বাণিজ্যিকভাবে উৎপাদন হয়ে বাজারে চাহিদার বৃদ্ধি করে ।
জানুয়ারি মাসে পন্য ডিজাইনের ধারণা উন্নয়ন প্রক্রিয়াটি অনুসরণ করা হয়। পরবর্তীতে তারা মে মাসের দিকে পরীক্ষা করে দেখলেন যে ফুল কভারেজ মোটরসাইকেল তৈরিতে আর্থিক এবং কারিগরি সক্ষমতা প্রতিষ্ঠানটি রয়েছে।উক্ত কাজে সামর্থ্য বিশ্লেষনকে প্রকাশ করে। প্রতিষ্ঠানটি উৎপাদনের পূর্বে নতুন ডিজাইনের মোটরসাইকেল উৎপাদন আদৌ সম্ভব কিনা তা যাচাই করার জন্য জুলাই মাসে তারা সল্প পরিমান ফুল কভারেজ মোটরসাইকেল তৈরি করেন। এখানে দেখা যাচ্ছে প্রতিষ্ঠান জুলাই মাসের সল্প পরিমাণ পণ্য উৎপাদন করে বাজারের সম্ভাব্যতা যাচাই করে যা পরীক্ষামূলক উৎপাদন পর্যায়ের মধ্যে পড়ে।
পরীক্ষামূলক পণ্য উৎপাদন করে সফলতা অর্জন করার পর চূড়ান্তভাবে পণ্য উৎপাদন করতে থাকেন এবং তারা লাভবান হন।
প্রথমে স্বল্প পরিমাণ পণ্য উৎপাদন করে বাজারে সম্ভাব্যতা যাচাই করা হয় পন্য ডিজাইনের ক্ষেত্রে। পরবর্তীতে পরীক্ষামূলক উৎপাদন যদি সঠিকভাবে পরিলক্ষিত হয় তাহলে ক্রেতা এসব পন্যের সন্তুষ্টি লাভ করে এবং প্রতিষ্ঠানটির পণ্য বাজারে বাণিজ্যিকভাবে উৎপাদন করে।মূলত বাণিজ্যিকভাবে পণ্য উৎপাদন করার উদ্দেশ্যে এই পণ্য ডিজাইনের অন্যান্য পর্যায়ে বাস্তবায়ন করা হয়।
তাই বলা যায়, ভাবে মোটরসাইকেল উৎপাদন করতে হলে পরীক্ষামূলক উৎপাদন পর্যায়টি সহায়ক হিসেবে কাজ করে।