যমুনা টেক্সটাইলের ২০২৩ সালের মোট উৎপাদনশীলতার নির্ণয়:আমরা জানি,মোট উৎপাদনশীলতা= মোট উৎপাদন মূল্য ÷ মোট উপকরণ ব্যয় = মোট উৎপাদন মূল্য ÷ (কাঁচামাল বাবদ ব্যায়+ শ্রম ব্যয় + যন্ত্রপাতি অবচয় + বিবিধ ব্যয়) = ১০,০০,০০০÷ (১,০০,০০০+২,৫০,০০০+১,০০,০০০+৫০,০০০)=১০,০০,০০০÷৫,০০,০০০=২ টাকা (প্রতি একক)যমুনা টেক্সটাইলের সালের মোট উৎপাদনশীলতা দুই টাকা (প্রতি একক) মন্তব্য: দেখা যাচ্ছে ২০২১ ও ২০২২ সালে কোম্পানির মোট উৎপাদনশীলতা ছিল যথাক্রমে ১.২৩ ও ১.৮৮ টাকা এবং ২০২৩ সালে তা বেড়ে ২ টাকা হয়। অর্থাৎ ২০২৩ সালে মোট উৎপাদনশীলতা বেশি হওয়ায় বলা যায় প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থা ভালো।