২০২০ সালের শাপলা গার্মেন্টসের যন্ত্রপাতির উৎপাদনশীলতার উপর তোমার মতামত ব্যক্ত কর।
উত্তর: ২০২০ সালের সাপ্টা গার্মেন্টসে যন্ত্রপাতির উৎপাদনশীলতার ওপর মতামত। মোট উৎপাদনের মূল্য ও মোট যন্ত্রপাতি বাবদ ব্যয়ের অনুপাতকে যন্ত্রপাতির উৎপাদনশীলতা বলে। মোট কি পরিমাণ যন্ত্র ব্যয়ের মাধ্যমে কি পরিমাণ উৎপাদন করা হয়েছে তা এর মাধ্যমে বের করা যায়। যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয়ের সূত্রটি হচ্ছে— যন্ত্রের উৎপাদনশীলতা = মোট উৎপাদনের মূল্য / মোট যন্ত্রের সময়ের মূল্য ২০২০ সালে, 'শাপলা কোম্পানি'-এর মোট উৎপাদনের মূল্য = ৮,০০,০০,০০০ টাকা মোট যন্ত্রসময়ের মূল্য = ১,৫০,০০,০০০ টাকা প্রতিষ্ঠানটির যন্ত্রের উৎপাদনশীলতা =৮,০০,০০,০০০/১,৫০,০০,০০০ = ৫.৩৩ (প্রায়) ২০২০ সালে 'শাপলা কোম্পানি-এর যন্ত্রের উৎপাদনশীলতা ৫.৩৩। ২০১৮ ও ২০১৯ সালে এর উৎপাদনশীলতা ছিল যথাক্রমে ৬ ও ৫। অর্থাৎ যন্ত্রপাতির উৎপাদনশীলতা ২০২০ সালে ২০১৯ সালের চেয়ে বেশি কিন্তু ২০১৮ সালের চেয়ে কম। এমতাবস্থায় প্রতিষ্ঠানটির উচিত যন্ত্রপাতি ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে আরও সতর্ক হওয়া। এজন্য প্রতিষ্ঠানটিকে যন্ত্র চালনায় দক্ষ লোক নিয়োগ করতে হবে। এতে যন্ত্রের উৎপাদনশীলতা আরও বাড়বে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
২০২০ সালের শাপলা গার্মেন্টসের যন্ত্রপাতির উৎপাদনশীলতার উপর তোমার মত…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর