উদ্দীপকে 'X [গণিত] কোম্পানি লিমিটেড কোন ধরনের পণ্য ডিজাইন করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'X [গণিত] কোম্পানি লিমিটেড নান্দনিক পণ্য ডিজাইন করেছে। ডিজাইনের ক্ষেত্রে পণ্যের মানকে গুরুত্ব না দিয়ে বাহ্যিকভাবে পণ্যটিকে আরও আকর্ষণীয় করে তোলা হয় এক্ষেত্রে পণ্যের মান আগের মতো রেখে পণ্যের রং স্টাইল ও বাহ্যিক ডিজাইনের পরিবর্তন করা হয়। এ ধরনের ডিজাইনে পণ্যটি আগে থেকেই বাজারে থাকে এবং দীর্ঘদিন ধরে ক্রেতারা তা কিনে থাকে। নান্দনিক ডিজাইন পণ্যের বিক্রি বাড়াতে সহায়তা করে।উদ্দীপকে 'X [গণিত] কোম্পানি লিমিটেড পণ্যের মান না বাড়িয়ে ক্রেতার রুচি ও পছন্দ মোতাবেক আকৃতি ও গঠন পরিবর্তন করে সাবান তৈরিও বাজারজাত করেছে। এতে তারা বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এক্ষেত্রে : X [গণিত] কোম্পানি মানকে গুরুত্ব না দিয়ে নতুন ডিজাইন ক্রেতাদের কাছে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছে। কোম্পানিটি পণ্যের বাহ্যিক সৌন্দর্যের ওপর বেশি গুরুত্ব দিয়েছে। এসব বৈশিষ্ট্য নান্দনিক পণ্য ডিজাইনের সাথে মিলে যায়। তাই বলা যায়, 'X [গণিত] কোম্পানি লিমিটেড-এর তৈরিকৃত সাবান নান্দনিক পণ্য ডিজাইনের অন্তর্ভুক্ত।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'X কোম্পানি লিমিটেড কোন ধরনের পণ্য ডিজাইন করেছে? ব্যাখ্যা…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর