“কাস্টমাইজেশন-ই হোটেল ব্যবসায় সফলতার মূল কারণ” উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: "কাস্টমাইজেশনে হোটেল ব্যবসা সফলতার মূল কারণ"- উক্তিটি সঠিক ও যথার্থ। কাস্টমাইজেশন বলতে প্রত্যেক ক্রেতার উপযোগী করে পণ্য ও সেবা উৎপাদন এবং বন্টন কার্যক্রম গ্রহণ করাকে বোঝায়। কাস্টমাইজেশনের ক্ষেত্রে পণ্যের নিজস্ব মান, আকার, সংখ্যা ইত্যাদিকে প্রাধান্য না দিয়ে ক্রেতার চাহিদা বা পছন্দকেই অধিক গুরুত্ব দেওয়া হয়। উদ্দীপকের হোটেল প্যালেস দেশি ও বিদেশি পর্যটকদের কাছে অতি পরিচিত নাম। সমুদ্র সৈকতের পাশে অবস্থিত হওয়ায় এটির গুরুত্ব আরও বেশি বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি ব্রাজিল থেকে একদল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসে এই হোটেলে উঠে। হোটেল কর্তৃপক্ষ তাদের চাহিদা ও পছন্দ মোতাবেক সেবা প্রদান করায় শিক্ষার্থিগণ উপকৃত হয়। ফলে এই হোটেলের সুনাম দেশের বাইরেও ছড়িয়ে পড়ে। বিশেষ কোনো ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য তৈরি করা এবং সরবরাহ করা হলে তাকে কাস্টমাইজেশন বলে। উক্ত কাজটি হোটেল প্যালেসে লক্ষ্য করা যায়। তারা কাস্টমাইজেশন এর সেবা প্রধানের মাধ্যমে দেশ বিদেশে বেশ সুনাম অর্জন করেছে। তাই আমি মনে করি, কাস্টমাইজেশনের কারণেই হোটেল প্যালেসের সুনাম বৃদ্ধি পেয়েছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
“কাস্টমাইজেশন-ই হোটেল ব্যবসায় সফলতার মূল কারণ” উদ্দীপকের আলোকে বিশ্…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর