'রাজা সু'প্রাথমিক অবস্থায় কোন ধরনের ব্যয় করে? ব্যাখ্যা কর।
উত্তর: 'রাজা সু' প্রাথমিক অবস্থায় মূল্যায়ন ব্যয় করে। কোনো প্রতিষ্ঠান নিম্নমানের পণ্য উৎপাদন করলে পণ্যের নিম্নমানের কারণ নির্ণয় ও ত্রুটি সংশোধনের জন্য যে ব্যয় হয় তাকে মূল্যায়ন ব্যয় বলে। পরীক্ষণ ব্যয়, পরিসংখ্যানিক মান নিয়ন্ত্রণ ব্যয় প্রভৃতি হলো মূল্যায়ন ব্যয় ।'রাজা সু' একটি জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রাথমিক পর্যায়ে প্রতিষ্ঠানটির উৎপাদিত জুতা নিম্নমানের হয়। নিম্নমানের পণ্য উৎপাদনের ফলে প্রতিষ্ঠানের পণ্যের চাহিদা কমে যায়। তাই প্রতিষ্ঠানকে পরিসংখ্যানিক মান নিয়ন্ত্রণ পদ্ধতি অনুসরণ করতে হয়। নিম্নমানের পণ্যের কারণ নির্ণয়ের জন্য এ ধরনের মান নিয়ন্ত্রণ ব্যয় করতে হয়। এটি মূল্যায়ন ব্যয়ের অন্তর্ভুক্ত। তাই বলা যায়, প্রতিষ্ঠানটির প্রাথমিক অবস্থায় সংঘটিত ব্যয়টি হলো মূল্যায়ন ব্যয় ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
'রাজা সু'প্রাথমিক অবস্থায় কোন ধরনের ব্যয় করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর