উদ্দীপকে 'Y [গণিত] কোম্পানি লিমিটেডের পণ্য ডিজাইনের ধরন উল্লেখপূর্বক ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যর্থ হওয়ার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'Y [গণিত] কোম্পানি লিমিটেড প্যাকেজিং ডিজাইন অনুসরণ করে ক্রেতাদের চাহিদার প্রতি গুরুত্ব না দেওয়ায় ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যর্থ হয়েছে।পণ্যের কোনো আকার-আকৃতি, রং, গুণাগুণ পরিবর্তন না করে শুধু মোড়ক পরিবর্তন করাকে প্যাকেজিং ডিজাইন বলে। প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যের বাহ্যিক আকর্ষণ বাড়ানোর জন্য প্যাকেজিং ডিজাইন অনুসরণ করে। এক্ষেত্রে ক্রেতার রুচি বা পছন্দের ব্যাপারটি উপেক্ষিত থেকে যায়। এতে পণ্যের গুণগত বা আকৃতিগত পরিবর্তনের দিকে নজর না দিয়ে শুধু মোড়কে পরিবর্তন আনা হয়।উদ্দীপকে 'Y [গণিত] কোম্পানি লিমিটেড মূল পণ্যের কোনো পরিবর্তন করেনি। শুধু পণ্যের বাইরের আবরণ আকর্ষণীয় করে। সাবান তৈরি এবং বাজারজাত করে। এতে বিক্রি কিছুটা বাড়লেও ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যর্থ হয়। পণ্যের গুণের কোনো পরিবর্তন না হওয়ায় পণ্যটি প্রতিযোগিতামূলক বাজারে টিকতে পারেনি।পণ্যকে সুরক্ষিত রাখতে প্যাকেজিং আবশ্যক। কিন্তু প্যাকেজিং ডিজাইন পণ্যের গুণগত মানের উন্নয়ন করে না। তবে এটি বাহ্যিকভাবে পণ্যকে আকর্ষণীয় করে তোলে। এতে সাময়িকভাবে পণ্যের বিক্রি বাড়ে। তবে দীর্ঘমেয়াদি প্রতিযোগিতায় পণ্যটি টিকতে পারে না। কারণ প্যাকেজিং ডিজাইনে ক্রেতার চাহিদা অনেকাংশেই অবহেলিত থাকে। তাই বলা যায়, 'Y [গণিত] কোম্পানি লিমিটেড ক্রেতাদের চাহিদার প্রতি গুরুত্ব না দিয়ে প্যাকেজিং ডিজাইন করায় ক্রেতাদের আকৃষ্ট করতে পারেনি।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'Y কোম্পানি লিমিটেডের পণ্য ডিজাইনের ধরন উল্লেখপূর্বক ক্রে…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর