আমেনা বেগমের বিভিন্ন ফাস্টফুডের দোকানে পিঠা সরবরাহের সিদ্ধান্তের যৌক্তিকতা উপযোগের ধরন উল্লেখপূর্বক বিশ্লেষণ কর।
উত্তর: আমেনা বেগমের বিভিন্ন ফাস্টফুডের দোকানে পিঠা সরবরাহের সিদ্ধান্তের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হবে এবং তার সিদ্ধান্তটি যৌক্তিক।এক স্থান থেকে অন্য স্থানে পণ্য বা সেবা স্থানান্তরের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। এ উপযোগ সৃষ্টির ফলে দূরবর্তী অঞ্চলের ক্রেতারা পণ্য ভোগের সুযোগ পেয়ে থাকে।আমেনা বেগম চালের গুঁড়া, নারকেল, গুড়, পাতিল প্রভৃতি কাঁচামাল হিসেবে ব্যবহার করে পিঠা তৈরি করেন। তার পিঠা মানসম্পন্ন হওয়ায় চাহিদা বাড়ে। তাই তিনি ফাস্টফুডের দোকানে পিঠা সরবরাহের সিদ্ধান্ত নিয়েছেন। আমেনা বেগম ফাস্টফুডের দোকানে পিঠা সরবরাহ করলে বিভিন্ন স্থানের ক্রেতারা পিঠা ভোগের সুযোগ পাবে। অতিরিক্ত চাহিদা থাকায় তিনি অধিক পিঠা উৎপাদন করে সরবরাহ করলে ক্রেতারা সন্তুষ্ট হবে। অধিক উৎপাদন এককপ্রতি উৎপাদন ব্যয় কমাবে। তাছাড়া অধিক পণ্য বিক্রি মুনাফা ও সুনাম বাড়াবে। অর্থাৎ আমেনা বেগমের বিভিন্ন ফাস্টফুডের দোকানে পিঠা সরবরাহের সিদ্ধান্তের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হবে, যা অধিক মুনাফা নিশ্চিত করবে। তাই বলা যায়, আমেনা বেগমের নেওয়া সিদ্ধান্তটি যথার্থ।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
আমেনা বেগমের বিভিন্ন ফাস্টফুডের দোকানে পিঠা সরবরাহের সিদ্ধান্তের যৌ…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর