“শ্রম বিভাগের ফলেই প্রতিষ্ঠানে সঠিক মানের কাজ আদায় করা সম্ভব হয়েছে” উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: মিস ফারহানার ব্যবসায়ের “শ্রম বিভাগের ফলেই প্রতিষ্ঠানে সঠিক মানের কাজ আদায় করা সম্ভব হয়েছে।” উক্তিটি যথার্থ। একটি উৎপাদন প্রক্রিয়াকে বিভিন্ন ভাগে ভাগ করে শ্রমিকের দক্ষতা অনুযায়ী কাজ বণ্টন করে দেওয়াই হলো শ্রম বিভাগ। এক্ষেত্রে শ্রমিকের যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী কাজ ভাগ করে দেওয়া হয়। শ্রম বিভাগের ফলে শ্রমিকের দক্ষতা ও নৈপুণ্য বেড়ে যায়।মিস ফারহানা বিভিন্ন ধরনের পোশাক তৈরি করেন। তবে তিনি একা উৎপাদন কাজ পরিচালনা করতে পারছেন না। তাকে সহায়তা করার জন্য কয়েকজন শ্রমিক প্রয়োজন। তাই তিনি ১৫ জন শ্রমিককে তাদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী নিয়োগ দেন। ফলে তিনি ব্যবসায়ে সফলতা লাভ করেন। মিস ফারহানা শ্রম বিভাগের মাধ্যমে তার ব্যবসায়ে শ্রমিক নিয়োগ দেন। এতে শ্রমিকরা নিজেদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী কাজ পায়। এতে কাজের প্রতি তাদের আগ্রহ বেড়ে যায়। তারা নিজেদের কাজে আরও দক্ষ হয়ে ওঠে। তাই তারা সঠিকমানের পোশাক তৈরি করতে পারে। ফলে মিস ফারহানা তার ব্যবসায়ে সাফল্য লাভ করেন। তাই বলা যায়, শ্রম বিভাগের ফলে প্রতিষ্ঠানে সঠিকমানের কাজ আদায় করা সম্ভব হয়েছে।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
“শ্রম বিভাগের ফলেই প্রতিষ্ঠানে সঠিক মানের কাজ আদায় করা সম্ভব হয়েছে”…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর