প্রতিষ্ঠানটি তাদের খাবারের অনুমোদন পেতে কোন প্রতিষ্ঠানের সাহায্য গ্রহণ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আহনাফের প্রতিষ্ঠানটি খাবারের অনুমোদন পেতে বিএসটিআই-এর সাহায্য গ্রহণ করেছে।দেশীয় পণ্যের মান যাচাই ও মান সনদ দেওয়ায় কাজ করে বিএসটিআই বা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন। শিল্প ও বাণিজ্যে প্রমিতকরণ ও মান নিয়ন্ত্রণের উন্নতি সাধনে একটি কাজ করে। দেশের অভ্যন্তরে পণ্য বিক্রিতে এর থেকে মান সনদ নেওয়া আবশ্যক। জনাব আহনাফ একটি চাইনিজ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী। তিনি তার প্রতিষ্ঠানে তৈরিকৃত সব খাবারের অনুমোদন নিতে আগ্রহী। এজন্য তিনি মান নির্ধারণের দায়িত্বপ্রাপ্ত দেশীয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সাহায্য নেন। উল্লেখ্য, দেশীয় পণ্যের মান নির্ধারণ, মান যাচাই ও মান সনদ প্রদানকারী একমাত্র প্রতিষ্ঠান হলো বিএসটিআই। এটি শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এর অনুমোদন ব্যতিরেকে দেশের অভ্যন্তরে পণ্য বিক্রি শাস্তিযোগ্য অপরাধ। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানটি খাবারের অনুমোদন পেতে বিএসটিআই-এর দ্বারস্থ হয়।
HSC Marketing 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Marketing 1st Paper · সৃজনশীল
প্রতিষ্ঠানটি তাদের খাবারের অনুমোদন পেতে কোন প্রতিষ্ঠানের সাহায্য গ্…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর